চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এই গরমে বানিয়ে ফেলুন সুস্বাদু লিচু-আদার শরবত

নিজস্ব প্রতিনিধিঃ এই গরমে ঠাণ্ডা পানীয়তেই মন খুঁজে পায় শান্তি। ভাজাভুজি, তেল মশলার খাবার ছেড়ে এই সময় স্বাস্থ্যকর খাবার খাওয়াই একমাত্র সুস্বাস্থ্যের চাবিকাঠি। এই গরম থেকে খানিক স্বস্তি পেতে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন লিচু-আদার শরবত। 

উপকরণঃ 

লিচু-দেড় কাপ

আদা- ১ টেবিল চামচ

বরফের টুকরো: আধ কাপ

তুলসী পাতা: ৩-৪টি

গুড়: ২ চা চামচ

ঠান্ডা জল: প্রয়োজন মতো

প্রণালীঃ মিক্সার গ্রাইন্ডারে লিচু, আদার টুকরো, বরফ ও ঠান্ডা জল, গুড় ও তুলসি পাতা একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে এক ঘন্টা ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে এলে ফ্রিজ থেকে বের করে উপর থেকে আবারও সামান্য বরফ ছড়িয়ে পরিবেশন করুন এই গরমে মন ভালো করা ‘লিচু আদার শরবত’। 

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ