চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বানিয়ে ফেলুন হরিয়ালি ভেটকি, রইল রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ মাছ খেতে ভালোবাসেন না এমন বাঙালি পাওয়া দুস্কর। আর ভেটকি মাছের যেকোনো পদ বাঙালির মনে এক আলাদা জায়গা দখল করে রেখেছে। ভেটকি পাতুরি হোক কিংবা ফ্রাই, না বলার দুঃসাহস নেই কারও। এবার ট্রাই করে দেখুন ভিন্ন স্বাদের ভেটকির পদ। বানিয়ে ফেলুন ‘হরিয়ালি ভেটকি’। কীভাবে বানাবেন? রইল রেসিপি। 

উপকরণঃ 

ভেটকির ফিলে- ৬-৭ টা

পুদিনা পাতা-৫০ গ্রাম

কাঁচা লঙ্কা- ৫টা

ধনেপাতা- ২০০ গ্রাম

টমেটো- ১টা

লেবুর রস- ২ টেবিল চামচ

ফ্রেশ ক্রিম- ২ টেবিল চামচ

নুন-স্বাদমত

চিনি- স্বাদমত

মাখন- ২-৩ টেবিল চামচ

প্রণালীঃ ভেটকির ফিলেগুলি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তাতে নুন, গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ২ ঘন্টা ফ্রিজে রেখে দিন। ২ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটি পাত্রে পরিমাণমত মাখন গরম করে তাতে ফিলেগুলি হালকা ভেজে নিন। এরপর কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা ও টমেটোর একটি পেস্ট বানিয়ে রাখুন। মাছ ভাজা পাত্রে আরও খানিকটা মাখন দিয়ে তাতে রসুন বাটা ভেজে নিন। বাদামি রঙ হয়ে এলে তাতে বানিয়ে রাখা সব উপকরণের পেস্টটি দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে তাতে সামান্য জল দিয়ে তাতে স্বাদমত নুন, চিনি দিয়ে ফুটিয়ে নিন। ফুটে এলে এবার তাতে ভেজে রাখা মাছের ফিলেগুলি দিয়ে সামান্য নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পর তাতে ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম ও ১ চামচ মাখন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিন। ঝোল মাখো মাখো হয়ে এলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘হরিয়ালি ভেটকি’।  

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ