দুই দশক বাদে জেল থেকে ছাড়া পেলেন জাপানের ‘ত্রাস’ কুখ্যাত জঙ্গি নেত্রী  

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতীতে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন ৭৬ বছরের নেত্রী।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দুই দশক বাদে শনিবার মুক্তি পেলেন জাপানের কুখ্যাত জঙ্গি নেত্রী তথা রেড আর্মির (Red Army) অন্যতম সহপ্রতিষ্ঠাতা ফুসাকো শিগেনোবু (Fusako Shigen0bu)। শনিবার টোকিও’র জেল থেকে ছাড়া পান তিনি। একসময়ে জাপানি ও বিশ্বের বিভিন্ন দেশের কাছে ত্রাস হয়ে ওঠা বামপন্থী নেত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন তাঁর মেয়ে ও সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতীতে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন ৭৬ বছরের নেত্রী। ১৯৭৪ সালে নেদারল্যান্ডসের (Netherlands) হেগেতে (Hague) ফরাসি দূতাবাস (France High Commission) অবরুদ্ধ করার দায়ে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল টোকিওর এক আদালত।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ (Aljazeera) এক প্রতিবেদনে জানিয়েছে,  ‘১৯৭১ সালে লেবাননে ঘুরতে যান বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ফুসাকো শিগেনোবু (Fusako Shigen0bu)। প্যালেস্তানিয়দের দুর্দশা দেখার পরে দেশে ফিরে গড়ে তোলেন সশস্ত্র সংগঠন জাপানিজ রেড আর্মি (Red Army)। তার পরে জাপানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। এক সময়ে জাপানের প্রশাসন ও সাধারণ মানুষের কাছে ‘ত্রাস’ হয়ে ওঠে শিগেনবো। ইজরায়েলের (Israel) একটি বিমানবন্দরে প্রাণঘাতী হামলা ছাড়াও মানুষকে বন্দি করে রাখার ঘটনায় নাম জড়িয়েছিল রেড আর্মির (Red Army)। ১৯৭৪ সালে নেদারল্যান্ডসের হেগে ফরাসি দূতাবাসে হামলার দায়ে সাজা হয় শিজেনেবুর। রেড আর্মির তিন জঙ্গি ১০০ ঘন্টা ধরে ফ্রান্সের রাষ্ট্রদূত ও আরও কয়েকজনকে বন্দি করে রেখেছিল। শেষ পর্যন্ত ফরাসি সরকার রেড আর্মির এক সদস্যকে ছেড়ে দেওয়ার পর জঙ্গিরা দূতাবাস ছেড়ে চলে যায়।   

২০০০ সালে জাপানের ওসাকা (osaka)  শহর থেকে গ্রেফতার করা হয় রেড আর্মির সহ প্রতিষ্ঠাতা ফুসাকো শিগেনোবুকে (Fusako Shigen0bu)। ২০০৬ সালে জাপানের একটি আদালত বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজকর্মের সমন্বয়কারী হিসেবে শিগেনবোকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের সাজা শোনায়। বিচার চলাকালীনই অবশ্য রেড আর্মি বিলুপ্ত করার ঘোষণা করেন একসময়ে জাপানের ত্রাস হয়ে ওঠা জঙ্গি নেত্রী। এদিন জেল থেকে ছাড়া পাওয়ার পরে এক সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ৭৬ বছর বয়সী নেত্রী বলেন, ‘আমরা বহু নিরাপরাধ মানুষকে বন্দি করে তাঁদের ক্ষতি করেছে। এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়