শিলিগুড়ি থেকে বাংলাদেশ যাওয়া আরও সহজ, যাত্রা শুরু মিতালী এক্সপ্রেসের

বুধবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে ১৮ জন যাত্রীকে নিয়ে প্রথম যাত্রা শুরু করল এই ট্রেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই বাংলার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল আরও একটি যাত্রীবাহী ট্রেন। ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাওয়া-আসার জন্য এর আগে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। এবার চালু হল মিতালী এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশে যাতায়াত করবে এই ট্রেন। বুধবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে ১৮ জন যাত্রীকে নিয়ে প্রথম যাত্রা শুরু করল এই ট্রেন।

বুধবার মিতালী এক্সপ্রেসের(Mitali Express) যাত্রার সূচনায় ভার্চুয়ালি হাজির ছিলেন ভারত ও বাংলাদেশ দুই দেশের আধিকারিকরা। রেল সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এক্সপ্রেস (Mitali Express) আপাতত প্রতি বুধবার ও রবিবার ছাড়বে। দুই পড়শি দেশের মধ্যে মধ্যে এই ট্রেন চলাচল নিয়ে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার (NF) রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা জানান, ‘মিতালী এক্সপ্রেস চালু হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে এবং দুই বাংলার মানুষের যাতায়াতেও অনেক সুবিধা হবে।’

মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি স্টেশন (Haldibari) পেরিয়ে বাংলাদেশে(Bangladesh) প্রবেশ করবে। রেল সূত্রে জানানো হয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় পৌঁছতে এই যাত্রীবাহী ট্রেনটির সময় লাগবে ৯ ঘণ্টা ৪৫ মিনিট। এর ফলে দুই দেশের মানুষের যাতায়াতে সুবিধা হবে তা বলাই বাহুল্য। উল্লেখ্য প্রায় ৫৭ বছর পর শিলিগুড়ি (Siliguri) থেকে বাংলাদেশে(Bangladesh) যাওয়ার জন্য কোনও ট্রেন ছাড়ল। এর আগে দার্জিলিং মেল ট্রেনটিই শিলিগুড়ি (Siliguri) থেকে বাংলাদেশের (Bangladesh) মধ্যে যাতায়াত করত। বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত যেত সেটি। যদিও পরে সেই ট্রেন বন্ধ হয়ে যায়। এর পর থেকে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে ট্রেন চালানোর দাবি তোলেন উত্তরবঙ্গের মানুষ। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল বুধবার।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান