ভেবেছিলেন ড্র হবে, তবে আফগানদের শেষ মুহূর্তের জয়ে ভীষণ খুশি সুনীল

গত শনিবার রাতে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে জয় তুলে নিয়েছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার রাতে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে জয় তুলে নিয়েছে ভারত।খেলার ৮৬ মিনিটে সুনীলের দুর্দান্ত একটি ফ্রি-কিক থেকে এগিয়ে যায় ব্লু টাইগাররা। তবে মিনিট দু’য়েক পরই হেড থেকে সেই গোল পরিশোধ করে দেন আমিরি। তারপর খেলা ড্রয়ের দিকে যাচ্ছিল বলেই মনে করছিলেন সকলে। টিম ইন্ডিয়ার অধিনায়ক সুনীলও তার বিকল্প ছিলেন না। কিন্তু সংযুক্তি সময়েই পার্থক্য গড়ে দিলেন সাহাল আব্দুল সামাদ। তাঁর গোলেই ম্যাচ জিতে নিল ইগর স্টিম্যাকের শিষ্যরা। রীতিমতো অবাক হয়ে যান সুনীলও। তিনি আনন্দে ভেসে গিয়ে ছুটে এসে সেলিব্রেশনে মাতেন। 

ম্যাচ শেষে তিনি জানান, ‘আমি ভেবেছিলাম এই ম্যাচ হয়তো ড্র হবে। পয়েন্ট ভাগা-ভাগি করে নিতে হবে। কিন্তু আমাদের দলের ফুটবলাররা সেটা হতে দেয়নি। ওরা নিজেদের কাজ ঠিকমতো করেছে। আন্তর্জাতিক কেরিয়ারে ১৭ বছর পূর্ণ করলাম। সেটা যে এইভাবে হবে ভাবতেই পারিনি। এতদিন ধরে জাতীয় দলের জার্সি পরিধান করার জন্য আমি গর্বিত।’

 ভারতের পরবর্তী ম্যাচ হল হংকংয়ের বিরুদ্ধে। যারা ইতিমধ্যেই দুই ম্যাচ জিতে গোল পার্থক্যে এগিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। ওই ম্যাচ ড্র করলেই আসন্ন এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে যাবে ভারত।  

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম