সঞ্জয়ের সঙ্গে রণবীরের যুদ্ধ। মুক্তি পেল ‘শামশেরা’-এর টিজার

অত্যাচারের শিকার হচ্ছে সঞ্জয় দত্তের হাতে ক্রীতদাসেরা। কখনও তাদের গায়ে উপর থেকে ঢেলে দেওয়া হচ্ছে গরম জল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পোস্টারের পর এবার প্রকাশ্যে এল ‘শামশেরা’-এর টিজার। করণ মলহোত্রার এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর, সঞ্জয় দত্ত ও বাণী কাপুরকে। পোস্টার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে এই ছবির গল্পও আমরা খানিকটা গল্প জানতে পেরেছিলাম। এক উপজাতির অন্তর্ভুক্ত মানুষকে নিজের আওতায় এনে ক্রীতদাস বানিয়ে রেখে দেওয়া ও তাঁদের উপর দিনের পর দিন অত্যাচার চালানোর প্রতিবাদে গর্জে ওঠে রণবীর। নিজের উপজাতির প্রধান হয়ে তাদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সে। আর তা দেখা যাচ্ছে টিজারেও। 

একের পর এক অত্যাচারের শিকার হচ্ছে সঞ্জয় দত্তের হাতে ওই ক্রীতদাসেরা। কখনও তাদের গায়ে উপর থেকে ঢেলে দেওয়া হচ্ছে গরম জল তো কখনও আবার চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে তাদের। পায়ে পড়লেও রেহাই মিলছে না আর তারপরেই ঘোড়ার পিঠে চড়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন রক্ষাকর্তা রূপে রণবীর। বুধবার মুক্তি পেল ছবির টিজারটি। আগামী ২৪ জুন মুক্তি পাবে ছবির ট্রেলার। ২২ জুলাই হিন্দি, তামিল ও তেলেগু ভাষাতে মুক্তি পাবে এই ছবি। উল্লেখ্য যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তির সময়েই মুক্তি পাবে এই প্রযোজনা সংস্থার ছবি। এদিন টিজারটি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন সঞ্জয় দত্ত।

 

 

View this post on Instagram

 

A post shared by Sanjay Dutt (@duttsanjay)

অন্যদিকে অভিনেতা স্বামীর বিয়ের পর প্রথম ছবি মুক্তি পাওয়াকে উদযাপন করেছেন রণবীর ঘরণী আলিয়া। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন এই পোস্টার। উল্লেখ্য ‘সঞ্জু’তে অভিনয় করার পর প্রায় চার বছরের ব্রেক তারপর আবার পর্দায় ফিরছেন রণবীর। হাতে এখন একের পর এক কাজ। বিয়ের পরেও সেভাবে ছুটি নেননি। যেতে পারেননি হানিমুনে। কারন এখন হাতে তাঁর একের পর এক কাজ আর সেই কাজের তালিকা থেকেই প্রথম মুক্তি পেতে ছলেছে যশরাজ ফিল্মসের প্রযোজনায় করণ মলহোত্রার পরিচালনায় ‘শামশেরা’। 

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা