আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

“পিঠে চোট থেকে পায়ের আঙুল ভাঙা, সব নিয়েই শ্যুটিং সম্পূর্ণ করেছি”: নুসরত

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha) তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জনহিত মে জারি’ ছবির জন্যে আপাততঃ চর্চায় রয়েছেন তিনি। সম্প্রতি শিল্পা শেট্টি সঞ্চালিত চ্যাট শোয়ে নুসরতের সাক্ষাৎকারের একটি পুরোনো ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, আর সেখানেই নায়িকাকে একটি বিষাক্ত স্মৃতির কথা শেয়ার করতে দেখা গেল। তিনি জানালেন, একবার নাকি তাঁর গোড়ালি মচকে গিয়েছিল, কিন্তু সেই অবস্থায় সেই শ্যুটিং সেটের সহকারী পরিচালকরা তাঁকে ফ্রেমের মধ্যে নিয়ে যেতেন, এবং তিনি ওই যন্ত্রণা নিয়েই বাধ্য হয়ে শ্যুটিং সম্পূর্ন করেছিলেন।

নুসরত আরও বলেছিলেন, “গত এক বছর ধরে, আমি কোনও না কোনও শারীরিক সমস্যায় ভুগেছি। আমার ভার্টিগো অ্যাটাক হয়েছিল, তারপরে আমার পিঠে চোট হয়েছিল। তারপরে আমার গোঁড়ালিও মচকে গিয়েছিল। আমার পায়ের আঙ্গুলও ফেটে যায়।” তাঁর জন্মদিনের পার্টিতে একটি টেবিলে নাচতে হয়েই তাঁর পায়ের আঙুল ভেঙে গিয়েছিল। তিনি আরও বলেন, ‘তখন এই অবস্থায় একের পর এক কাজ চালিয়ে যাওয়া সত্যই আমার পক্ষে খুব কঠিন হয়ে পড়েছিল। আমি আগেই সেটে গিয়ে বসে থাকতাম, শ্যুটের সময় এডিরা আমাকে ধরে ধরে ফ্রেমে নিয়ে যেত। এবং আমার সংলাপগুলি শেষ করার পরেই এডিরা আমাকে ধরে ধরে নিয়ে শ্যুটিং সেট থেকে বের করে নিয়ে আসত। আমার যেহেতু প্রতিশ্রুতি ছিল তাই আমাকে কাজ করতে হয়েছিল।”

আর এই অবস্থার মুখে পড়তে হয়েছিল তাঁর অভিনীত ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবি শ্যুটিংয়ের সময়ে। তখন শুটিংয়ের সময়, তিনি সেটে গরম জল এবং নুন ভর্তি বালতি রাখতেন পায়ের ব্যথা প্রশমিত করার জন্যে। এমনকি তখন তাঁর পা ফোলা অবস্থাতেই হিল জুটি পরতে হয়েছিল, কারণ তাঁর ছোট উচ্চতা লুকানোর জন্য হিল জুতোই পরতে হত তাঁর। নুসরত অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি ছিল, প্যায়ার কা পঞ্চনামা, সোনু কে টিটু কি সুইটি, ড্রিম গার্ল এবং আজিব দাস্তান।সম্প্রতি তাঁর অভিনীত ‘জনহিত মে জারি’ মুক্তি পেয়েছে, ছবিটি বক্সঅফিসে অতটা সাফল্য অর্জন করতে পারেনি। এছাড়া নুসরতের হাতে রয়েছে, অক্ষয় কুমার-অভিনীত রাম সেতু, ছোরি 2। এছাড়াও তাঁকে অভিনেতা ইমরান হাশমি এবং ডায়না পেন্টির সঙ্গে ‘সেলফি’ ছবিতেও দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ