উপরাষ্ট্রপতি পদে বিজেপি প্রার্থী অমরিন্দর!  মোদির সঙ্গে ফোনে কথা

উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদে বিজেপি প্রার্থী করতে চলেছে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে (Captain Amarinder Singh)। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে টেলিফোনে কথাও হয়েছে অমরিন্দরের। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে তিনি খোঁজ নেন। উপরাষ্ট্রপতি (Vice President) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ জুলাই। ভোট ৬ অগাস্ট। উপরাষ্ট্রপতি পদে এম ভেঙ্কাইয়া নাইডুর (Venkaiah Naidu) মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট।

অমরিন্দর সিংকে (Captain Amarinder Singh)উপরাষ্ট্রপতি করার কারণ পঞ্জাব লোক কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত। শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই এই খবর দেন। অমরিন্দর বর্তমানে লন্ডনে। অপারেশনের জন্য অমরিন্দর সিং(Captain Amarinder Singh) লন্ডনে যান। হাসপাতাল সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্ভভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২৭ জুন অমরিন্দর সিংকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আপাতত কিছুদিন সেখানে থেকে অমরিন্দর (Captain Amarinder Singh)পরের সপ্তাহে দেশে ফিরবেন। ফেরার পর বিজেপির (BJP) তরফ থেকে তাঁর সঙ্গে এই নিয়ে কথা হবে। অমরিন্দরের সম্মতি পেলে পদ্মশিবির সরকারিভাবে উপরাষ্ট্রপতি পদে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে। 

সদ্য সমাপ্ত পঞ্জাবের বিধানসভা নির্বাচনে অমরিন্দরের (Captain Amarinder Singh) পঞ্জাব লোক কংগ্রেস শিরোমণি অকালি(ধিনসা) এবং বিজেপির সঙ্গে জোট গঠন করে। যদি জোট একটি আসন পায়নি। বিপুল ভোটে জয়ী হয়ে আম আদমি পার্টি সেখানে ক্ষমতা দখল করে।

উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী থাকাকালীন অমরিন্দর (Captain Amarinder Singh) এবং সিধুর মধ্যে মতপার্থক্য তৈরি হয়। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব অমরিন্দরকে তলব করলে অমরিন্দর ইস্তফা দেন।

আরও পড়ুন উপরাষ্ট্রপতি নির্বাচন ৬ অগস্ট, ৫ জুলাই জারি বিজ্ঞপ্তি

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা