আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উল্টোডাঙায় রেল লাইনের পাশ থেকে শিশুর দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: রেল লাইনের পাশ থেকে এক শিশুর(Child) দেহ উদ্ধার(Body Recover) হল। বৃহস্পতিবার সকালে উল্টোডাঙায় রেল লাইনের ধার থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়। রেল লাইনের পাশে রেলিংয়ে গলা আটকে মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ(Police)। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটির বয়স ৭ বছর। বাসন্তী কলোনি এলাকায় থাকত সে। বৃহস্পতিবার সকালে সেখানে খেলছিল ওই শিশুটি। খেলার সময় কোনওভাবে তার গলা রেল লাইনের পাশে রেলিংয়ে আটকে যায়। দীর্ঘক্ষণ সেই রেলিংয়ে গলা আটকানো অবস্থায় থাকে ওই শিশুটির। বেশ কিছুক্ষণ পর বিষয়টি নজরে আসে। এরপর তরিঘড়ি রেলিং কেটে ওই শিশুকে উদ্ধার করা হয়। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সাত বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন খেলতে খেলতে কোনওভাবে ওই শিশুটির গলা রেল লাইনের পাশে রেলিংয়ে আটকে গিয়েছিল। অনেকক্ষণ ধরে শিশুটির গলা রেলিংয়ে আটকে থাকে এদিন। এরপর তাকে উদ্ধার করার জন্য তড়িঘড়ি রেলিং কাটার তোড়জোড় শুরু করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রেলিং কেটে অবশেষে তাকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান ওই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে শোকের ছায়া।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ