আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বকেয়া মেটায়নি ইউনূস সরকার, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিল আদানি পাওয়ার

নিজস্ব প্রতিনিধি :  বকেয়া বিল পরিশোধ না করায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়ে দিল আদানি পাওয়ার। বর্তমানে বিদুৎ সরবরাহের পরিমাণ ৬০ শতাংশের নিচে নামিয়ে এনেছে। গ্রিড বাংলাদেশের (পিজিবি) ডেটা ও বিপিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের পর থেকে তাঁরা বাংলাদেশে ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে।

পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি। বিদ্যুৎকেন্দ্রটি চালুর পর থেকে দুটি প্লান্টে উৎপাদিত ১৪০০-১৫০০ মেগাওয়াট বিদ্যুতের সবটুকুই সরবরাহ করা হতো বাংলাদেশের জন্য। কিন্তু বকেয়া টাকা পরিশোধ না করায় চলতি মাসের শুরুর দিকে একটি প্লান্ট বন্ধ করে বিদ্যুৎ সরবরাহ ৭০০-৭৫০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়েছিল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছিল, এই বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আরও একধাপ কমিয়ে ৫২০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়েছে।

এর আগে আদানি পাওয়ার সতর্ক করেছিল বাংলাদেশকে। বকেয়া পরিশোধে করতে নতুন সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। গত ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আদানি কর্তৃপক্ষ। তা না হলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছিল আদানি কর্তৃপক্ষ। এবার সে মোতাবেক বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও এক ধাপ কমালো তারা। কিন্তু তাতেও কর্ণপাত করে নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনূস। বরং বারবার অজুহাত দেখানো হয়েছে দেশটির তরফে।  

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ