চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তুঘলকি ফরমান, এয়ার ভিসায় আর স্থলবন্দর দিয়ে ভারতে ঢোকা যাবে না

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল: ভারতীয় বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিলাংর ঢাকা সফরের পরেই বাংলাদেশ সরকারকে বড় ধাক্কা দিল মোদি সরকার। ফেরানো হল পুরনো নিয়ম। অর্থা‍ৎ ভারতে যাওয়ার জন্য যাঁরা ভিসার সময় বিমান পথ ব্যবহারের কথা জানিয়েছেন, তাঁরা আর স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না। আর আচমকা ভারতের বিদেশ মন্ত্রকের এমন তুঘলকি ফরমানে সমস্যায় পড়েছেন বাংলাদেশি নাগরিকরা। বৃহস্পতিবার বিকালে প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে দিয়েছে পেট্রাপোলে অবস্থিত ভারতীয় অভিবাসন দফতর। ওই নাগরিকরা মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন। প্রত্যেকের ভিসাতেই ‘বাই এয়ার’ কথাটি লেখা ছিল।

করোনার প্রকোপের সময়ে দু’দেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ থাকায় বাই এয়ারের ভিসাধারীদের স্থল সীমান্ত দিয়ে যাতায়াতের সুযোগ করে দিয়েছিল দুই দেশের অভিবাসন দফতর। ফলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ভিসাধারীদের বাই এয়ার ভিসা থাকলেও পেট্রাপোল সীমান্ত থেকে যেমন ঢুকতে দেওয়া হতো, তেমনই ভারতীয় নাগরিকরাও বাই এয়ার ভিসা নিয়ে বেনাপোল দিয়ে ঢুকতে পারতেন। কিন্তু আচমকাই সেই নিয়মে বদল ঘটানো হয়।

আর তাতেই চরম বিপাকে পড়েছেন প্রচুর পরিমাণ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার সকালেও বাই এয়ার ভিসা নিয়ে অনেকে পেট্রোপোল সীমান্ত দিয়ে ভারতে গিয়েছেন। কিন্তু বিকালে বেনাপোল থেকে পেট্রোপোল অভিবাসন দফতরে গিয়েই শতাধিক নাগরিক বিপাকে পড়েন। তাঁদের জানিয়ে দেওয়া হয়, বাই এয়ার ভিসা নিয়ে স্থল সীমান্ত দিয়ে ঢোকা যাবে না। ফলে ফের বেনাপোল অভিবাসন দফতরে ফিরে এসে ‘বহির্গমন’ কথাটি কাটিয়ে নেন অনেকে। ক্ষোভও প্রকাশ করেন। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘স্ত্রী সন্তানদের ভিসায়  হরিদাসপুর লেখা থাকায় তাঁদের ইমিগ্রেশন ছাড়পত্র দিয়েছে। অথচ অনেক অনুরোধ করেও বাই এয়ার ভিসার কারণে ভারতে ঢুকতে দেওয়া হয়নি।’

বেনাপোলে অভিবাসন দফতরের ওসি মোহাম্মাদ রাজু আহম্মেদ সংবাদমাধ্যমে এ বিষয়ে বলেন, ‘বিমান পথের ভিসার যাত্রীদের মানবিক কারণে স্থলপথে ভারতে ঢুকতে দিচ্ছিল পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। কিন্তু এখন থেকে এমন যাত্রীদের স্থলপথে না পাঠাতে অনুরোধ জানিয়েছে। ফলে বাই এয়ার ভিসা থাকা কাউকে আর স্থল সীমান্ত দিয়ে ওপারে পাঠানো হচ্ছে না।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ