এই মুহূর্তে

পদ্মা সেতুর নাটবল্টু খোলার ঘটনায় গ্রেফতার এক জামায়েত কর্মী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পদ্মা সেতু নিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার ঘটনায় মাহাদি হাসান (Mahadi Hasan)  নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে সন্ত্রাস দমন শাখা (Counter terrorism & transnational crime)। মুন্সিগঞ্জের (Munshiganj)  বাসিন্দা ওই যুবককে বুধবার রাতে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান তথা অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান (Asaduzzaman)। ধৃত মাহাদি হাসান কট্টর মৌলবাদী সংগঠন জামায়েত ইসলামির সক্রিয় সদস্য। গত সপ্তাহেই পদ্মা সেতুর নাট বল্টু খোলার ভিডিয়ো টিকটকে ভাইরাল করার অপরাধে বায়েজিদ তালহা নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছিল সিআইডি। যেভাবে পদ্মা সেতু নিয়ে লাগাতার অপপ্রচার চলছে তাতে শঙ্কিত প্রশাসনের শীর্ষ মহল।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সিটিটিসির প্রধান জানান, গত ২৬ জুন যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার পরেই বন্ধুদের সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঢাকা থেকে মাওয়া যান মাহাদি হাসান। বেলা তিনটে নাগাদ নজরদারির শিথিলতার সুযোগ নিয়ে রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাটবল্টু খোলেন। নাটবল্টুর খোলার ছবির ভিডিও রেকর্ডিং করে তা অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয়। ওই ভিডিওতে দাবি করা হয়, হাত দিয়ে সেতুর নাটবল্টু খুলেছে। ঘটনার পর থেকেই মাহাদি ও তার বন্ধুদের খোঁজা হচ্ছিল। অবশেষে বুধবার রাতে গ্রেফতার করা হয়। যে রেঞ্জ দিয়ে সেতুর নাটবল্টু খুলেছিল, সেই রেঞ্জও আটক করা হয়েছে। মাহাদির সহযোগীদের খোঁজা হচ্ছে।’

পদ্মা সেতু নিয়ে অপপ্রচার চালাতে এবং দেশের ভাবমূর্তি কলুষিত করতেই মাহাদি হাসান (Mahadi Hasan) ওই কাজ করেছে বলে দাবি করেন সিটিটিসি প্রধান। তিনি জানান, ছোট থেকেই জামায়েত ইসলামির (Jamaet Islami) মতাদর্শে বিশ্বাসী মাহাদি। মিরুল মিল্লাত নামে একটি মাদ্রাসা (Madrasa) থেকে দাখিল ও আলিম পাশ করার পরে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। তখনই জামায়েতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সঙ্গে জড়িয়ে পড়ে।’  

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ