বাংলাদেশে কোটা আন্দোলনের বলি ৩২ শিশু, উদ্বিগ্ন UNICEF

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে কার্যত একখণ্ড গাজা উপত্যকা হয়ে উঠেছে বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলনে কত জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে শেখ হাসিনা সরকার। তবে বেসরকারি মতে, মৃতের সংখ্যা আড়াইশোর বেশি। প্রাণহানি নিয়ে ধোঁযাশার মধ্যেই শুক্রবার চাঞ্চল্যকর দাবি করেছে রাষ্ট্রপুঞ্জের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থার তরফে দাবি করা হয়েছে, কোটা আন্দোলনের বলি হয়েছে অন্ততপক্ষে ৩২টি শিশু। যাদের সঙ্গে রাজনীতি কিংবা আন্দোলনের কোনও সম্পর্ক ছিল না। আর এত শিশুর মর্মান্তিক মৃত্যু নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিক্ষোভের সময় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। এ ছাড়া অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। শিশুদের এই মৃত্যু ভয়ানক ক্ষতি।  সব সময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে। এটা সবার দায়িত্ব।’ শুধু কোটা আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া হিংসায় ৩২ শিশুর মৃত্যু নিয়েই নয়, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিসেফ কর্তা।

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পরে আগামী রবিবার (৪ অগস্ট) বাংলাদেশের সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে। কিন্তু যেভাবে শুক্রবার ফের কোটা আন্দোলন ঘিরে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন অংশ অশান্ত হয়ে উঠেছে তাতে আদৌ ওইদিন থেকে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে শিক্ষকদের। এদিনই হবিগঞ্জে আন্দোলন ভাঙতে বিক্ষোভকারী পড়ুয়াদের উপরে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল পুলিশ। ওই গুলিতে এক জনের মৃত্যু হয়েছে।

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে ঈশ্বরসম’, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে