‘শেখ হাসিনা মরে যান নি’, কর্মীদের চাঙ্গা করতে বার্তা জয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা বিদ্রোহে ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। মুজিব কন্যার দেশত্যাগের পরেই সোমবার দুপুর থেকে দেশ জুড়ে সেনা বাহিনীর মদতে আওয়ামী লীগ নিধন যজ্ঞে নেমেছে বিএনপি এবং জামায়েত সন্ত্রাসীরা। গত ৪৮ ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্তে একাধিক নেতা-কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। নির্মমভাবে খুন করা হয়েছে ৩০০-র বেশি আওয়ামী লীগ কর্মী-সমর্থককে। কাউকে পিটিয়ে মারা হয়েছে। কাউকে কুপিয়ে খুন করে প্রকাশ্যে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে দলের অধিকাংশ শীর্ষ নেতাই হয় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, না হলে আত্মগোপনে গিয়েছেন। ফলে মানসিকভাবে ভেঙে পড়েছেন শেখ মুজিবের আদর্শে বিশ্বাসীরা। এবার ভেঙে পড়া আওয়ামী লীগ কর্মীদের উজ্জীবিত করলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

বুধবার ফেসবুকে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের উদ্দেশে জারি করা এক ভিডিয়ো বার্তায় হাসিনা-পুত্র বলেছেন, ‘সবাইকে বলছি, আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি’। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশকে, আমাদের নেতা-কর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত।’ আওয়ামী লীগ ছাড়া যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় তা স্মরণ করিয়ে দিয়ে জয় বলেছেন, ‘সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চলছে, হত্যা করা হচ্ছে। আমাদের নেতা-কর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়। আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়।’

অনেক রাজনৈতিক পর্যবেক্ষকই আওয়ামী লীগের ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেছেন। তাঁদের চ্যালেঞ্জ ছুড়ে হাসিনা-পুত্র বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরানো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়।’

 

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর