আওয়ামী লীগের ভোটে লড়তে বাধা নেই, ডিগবাজি খেয়ে জানালেন ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিয়ে ফের ডিগবাজি খেলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনে আওয়ামী লীগের লড়তে কোনও বাধা নেই বলে জানিয়েছেন তিনি। তবে ভোটে লড়বে কিনা, সেই সিদ্ধান্তের ভার শেখ হাসিনার দলের উপরেই ছেড়েছেন তিনি। তদারকি সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আচমকাই কেন যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, সেই পাকিস্তানপ্রেমী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের দাবি নস্যা‍ৎ করলেন ইউনূস, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের জেরে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তাঁর পাশাপাশি প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেই সঙ্গে গত ছয় মাসে প্রাক্তন মন্ত্রী-সাংসদ সহ একাধিক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। বাকিরা গ্রেফতারের ভয়ে আত্মগোপন করেছেন। রাজনৈতিক পালাবদলের পরে স্থবির হয়ে পড়েছে দলের কাজকর্ম। দেশজুড়ে তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে পূর্বতন শাসকদলের কার্যালয়গুলি। পাকিস্তানপ্রেমী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-জামায়াত ইসলামী-সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোরালো দাবি তোলা হয়েছে। এমনকি নিষিদ্ধ না হলেও শেখ হাসিনার দলকে ভোটে লড়তে দেওয়া হবে না বলে হুঙ্কারও ছেড়ে চলেছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্টরা। যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতায় পাল্টা সুর চড়িয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। ওই দলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, তা নিয়ে তদারকি সরকার বা বিচার বিভাগের সিদ্ধান্ত নেওয়ার কোনও অধিকার নেই। বাংলাদেশের জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোরালো দাবির মধ্যেই অবশ্য ভিন্ন সুর শোনা গিয়েছে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের গলায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা হুসেইনকে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তারা নেবে।’ তবে সঙ্গে তিনি এও যোগ করেন, ‘নির্বাচনে কে অংশ নেবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ পাকিস্তানপন্থী দলগুলি চাপ দিলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তাভাবনা যে তদারকি সরকারের নেই, তা স্পষ্ট করে দিয়েছেন প্রধান উপদেষ্টা।’

প্রতারকের খপ্পরে বিক্রান্ত ম্যাসির স্ত্রী, সাইবার জালিয়াতির শিকার ’12th fail’ অভিনেতাও

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

ম্যাচ শেষে অপূর্ণ ইচ্ছা জানিয়ে কেঁদেছিলেন অঝোরে, মা’কে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

আরজি কর কাণ্ডে নয়া মোড়! পানিহাটি শ্মশানে পৌঁছল সিবিআই

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি

সব্যসাচী দত্তের ৫ টি অ্যাকাউন্ট ফ্রিজ! স্ত্রী ‘বেপাত্তা’ হতেই কী বড় পদক্ষেপ ইডি-র?

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

জেলায় জেলায় উপচে পড়া ভিড়, বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীমা

‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়ে বলছি…’ বিদ্রোহী সাংসদদের সতর্ক করলেন সঞ্জয় রাউত

ঝুঁকল পুষ্পা! জঙ্গলমহলের দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রীর আত্মসমর্পণ