Bangladesh: পুজো এগিয়ে আসতেই শুরু হামলা, ময়মনসিংহে ভাঙচুর দুর্গা প্রতিমা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুলিশ ও প্রশাসনের আশ্বাসই সার। দুর্গাপুজো এগিয়ে আসতেই ট্র্যাডিশন মেনে শুরু হল প্রতিমা ভাঙচুর। আজ বৃহস্পতিবার ৯২৬ সেপ্টেম্বর) সকালে  ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গোবিন্দ জিউর মন্দিরে নির্মীয়মাণ তিনটি প্রতিমা ভাঙচুরর করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও প্রতিমা ভাঙার দায় এড়াতে ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার। তবে প্রতিমা ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়। পুজোর সময়ে ফের হামলা হতে পারে বলে আতঙ্কিত তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতি বছরই গৌরীপুরের গোবিন্দ জিউর মন্দিরে জাঁকজমকভাবে দুর্গাপুজোর আয়োজন করা হয়। মন্দির চত্বরেই মৃ‍ৎশিল্পীদের দিয়ে প্রতিমা বানানো হয়। এ বছরের পুজোর জন্য প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। মাটি শুকনোর পরে রঙের কাজ চলছে। ভোর চারটের দিকে ইয়াসিন নামে এক যুবক মন্দিরে ঢুকে তিনটি প্রতিমা ভাঙচুর করেন। পরে একটি প্রতিমা কাঁধে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। প্রতিমা ভাঙচুরের বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এষ পুজোর কয়েকদিন আগে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে বসবাস করতে চাই। উপজেলার সবচেয়ে বড় পুজোর জন্য তৈরি করা প্রতিমা ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। হামলাকারীর পিছনে যারা ইন্ধন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে।’ প্রতিমা ভাঙচুরের পিছনে বড় ধরণের ষড়যন্ত্র রয়েছে দাবি করে মন্দির কমিটির সভাপতি রঞ্জিত সাহা বলেন, ‘দুর্গাপুজোকে সামনে রেখে একটি গোষ্ঠী মন্দিরে হামলা করে শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাঁয়তারা কষছে। এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ হিন্দু সম্প্রদায়ের উত্তেজনা প্রশমনে সুষ্ঠ তদন্তের আশ্বাস দিয়েছেন গৌরীপুর থানার ওসি।

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির