বাংলাদেশে আচমকাই নাটকীয় মোড়, সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিলেন রাষ্ট্রপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আচমকাই বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় মোড়। মঙ্গলবার গভীর রাতে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ওই ক্ষমতার বলে বাহিনীর জুনিয়র আধিকারিকরা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধিকার পেলেন। ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীন অপরাধগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা। অর্থা‍ৎ এখন থেকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত জুনিয়র আধিকারিকরা যে কাউকে গ্রেফতার করতে পারবেন। ওই গ্রেফতারির জন্য কারও অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।

সেনাবাহিনীকে ওই বিশেষ ক্ষমতা প্রদান নিয়ে রাজনৈতিক মহলে বিশেষ শোরগোল পড়ে গিয়েছে। বিএনপি-সহ বেশ কয়েকটি দল ১/১১-র গন্ধ পাচ্ছেন। উল্লেখ্য ২০০৭ সালের ১১ জানুয়ারি ত‍ৎকালীন সেনাপ্রধান মইন ইউ আমেদের নির্দেশমতো গড়া হয়েছিল অন্তর্বর্তী সরকার। আর ওই অন্তর্বর্তী সরকারের জমানায় বিএনপি-আওয়ামী লীগ মূলধারার একাধিক দলের নেতা-নেত্রীকে জেলে পোরা হয়েছিল। শেখ হাসিনা ও খালেদা জিয়াও বাদ যায়নি। দুই নেত্রীকেই বাংলাদেশের রাজনীতি থেকে সরাতে মাইনাস টু ফর্মূলার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হয়েছিল। যদিও তা সম্ভব হয়নি।

শেখ হাসিনাকে উচ্ছেদের মূল পাণ্ডা ডোনাল্ড লু ঘুরে যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে আচমকা সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, দেশের বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা ও দেশের স্থিতিশীলতা নষ্টের মতো কর্মকাণ্ড ঘটছে বলে সরকার লক্ষ করছে। উদ্ভূত পরিস্থিতির উন্নতি এবং অশান্তি রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন দমাতে গত ১৯ জুলাই ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে সেনা মোতায়েন করেছিলেন। মূলত পুলিশকে সাহায্যের জন্য সেনা সদস্যদের রাজপথে নামানো হয়েছিল। পরিস্থিতির বদল ঘটার পরেও গত ৪২ দিন ধরে রাস্তাতেই রয়েছে সেনা। ফলে নানা জল্পনা দানা বাঁধছে।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ