Bangladesh Durga Puja: হামলা ঠেকাতে মণ্ডপ পাহারায় থাকছে ৮৪ হাজার স্বেচ্ছাসেবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্গাপুজোর সময়ে মণ্ডপ ও মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর গত কয়েক বছর ধরেই ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। হিন্দু বান্ধব হিসাবে পরিচিত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীনও দুর্গাপুজোয় হামলা বন্ধ হয়নি। বঙ্গবন্ধু কন্যার ক্ষমতা হারানোর পরে দেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিপীড়ন ও নিধন যজ্ঞ। ইতিমধ্যেই ভাঙচুর হয়েছে একাধিক মন্দির-প্রতিমা। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে হিন্দু সম্প্রদায়। পুজোর সময়ে যাতে গত কয়েক বছরের ট্র্যাডিশন মেনে এবারে হামলা না চলে তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। চলতি বছরে দুর্গাপুজোর সময়ে মণ্ডপ ও মন্দির পাহারায় নামানো হচ্ছে ৮৪ হাজারের বেশি স্বেচ্ছাসেবক।  নারী  ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রকের তরফে ওই স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে।

রাজনৈতিক পালাবদলের পরে খানিকটা আতঙ্কগ্রস্‌ত অবস্থায় রয়েছে হিন্দু সম্প্রদায়। অনেক জায়গাতেই ঘট পুজোর মাধ্যমে পুজো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উদ্যোক্তারা। খুলনা, চট্টগ্রাম-সহ দেশের বড় শহরগুলিতে গত বছরের চেয়ে পুজোর সংখ্যা অনেকটাই কমছে। সরকারি হিসাব বলছে, এ বছর সারা দেশে ৩২ হাজারের সামান্য বেশি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপুজো হবে। গত বছরের চেয়ে এক হাজারের বেশি কম পুজো হচ্ছে। দুর্গাপুজোয় কীভাবে হামলা রুখে হিন্দু সম্প্রদায়কে সুনিশ্চিত রাখা যায়, তা নিয়ে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশেষ বৈঠকে বসেছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রকের পদস্থ কর্তারা।

বৈঠক শেষে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ জানান, ‘দুর্গাপুজোর সময়ে যাতে কোনও হামলা না হয় তার জন্য সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রকের ৮৪ হাজার কর্মী বাহিনী ৩২ হাজার পুজোমণ্ডপে শুক্রবার থেকেই স্বেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করবেন।  আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত তাঁরা কাজ করবেন। আট ঘন্টা করে তিন শিফটেই স্বেচ্ছাসেবক রাখা হচ্ছে। তদারকির জন্য কেন্দ্রীয়ভাবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১০৯৮ নম্বরে ফোন করে হামলা সংক্রান্ত তথ্য দেওয়া যাবে।’

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির