চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে আছড়ে পড়েছে ডেঙ্গুর সুনামি, ২১৫ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দে্শে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপ। বরং সময গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির চরম অবনতি ঘটছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বকালীন রেকর্ড গড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৩ জন। আর মারণ জ্বরে প্রান হারিয়েছেন ১৪ জন।

গত মাসখানেক ধরেই দেশে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু সংক্রমণ। রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকায় ডেঙ্গু কার্যত মহামারির রূপ নিয়েছে। সাধারণ মানুষকে ডেঙ্গুর থাবা থেকে বাঁচতে বাড়তি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেই সঙ্গে চলছে সচেতনতামূলক প্রচার। কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ হাজার ৬৫৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাসতালে ভর্তি হলেন ৪০ হাজার ৩৪১ জন। তার মধ্যে ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৭৬ জন। আর অন্যান্য বিভাগে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬৫ জন। ডেঙ্গুর আক্রমণে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ নিয়ে্ব চলতি বছরে ডেঙ্গুর বলি হলেন ২১৫ জন। মৃতদের মধ্যে ঢাকা মহনগরীর বাসিন্দাই ১৭২ জন। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকি‍ৎসাধীন রয়েছেন ৮ হাজার ১৮৯ জন।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ