কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জাল বার্থ সার্টিফিকেট, গ্রেফতার বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জালিয়াতিরও সীমা থাকে। কিন্তু বাংলাদেশের এক জালিয়াত সব সীমা ছাড়িয়েছেন। খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে বের করিয়েছেন জন্ম শংসাপত্র। আর ওই জন্ম শংসাপত্রে শুধু কানাডার প্রধানমন্ত্রীর নাম-ই যে রয়েছে তাই নয়, এমনকি তাঁর ‘আসল’ বাবা ও মায়েরও নাম রয়েছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে কানাডার প্রধানমন্ত্রীর জাল জন্ম শংসাপত্র। শোরগোল পড়ে যেতেই ওই জাল জন্ম শংসাপত্র তৈরির পাণ্ডাকে পাকড়াও করেছে র‍্যাব।

বুধবার র‍্যাবের তরফে জানানো হয়েছে, ‘পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন নিলয় পারভেজ ইমন নামে এক যুবক। সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে জন্ম শংসাপত্র তৈরি করে দিতেন তিনি। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ তৈরি করেন। সেই জন্ম নিবন্ধন শংসাপত্রে লেখা হয়, পাবনাতে জন্ম গ্রহণ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর বাবার নাম পিয়ের ট্রুডো। মায়ের নাম মার্গারেট ট্রুডো। ওই জাল জন্ম নিবন্ধন শংসাপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরে শোরগোল পড়ে যায়।

পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে গা ঢাকা দেন জালিয়াত নিলয়। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পাবনা সদরের কাচারিপাড়ার এক ডেরা থেকে তাকে গ্রেফতার করা হয়। কানাডার প্রধানমন্ত্রীর নামে কেন জাল জন্মনিবন্ধন শংসাপত্র বের করেছেন তা জানার জন্য জেরা চালাচ্ছেন র‍্যাবের গোয়েন্দারা।

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

‘নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল’, বিপর্যয় কাটিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ