চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেড় যুগের নির্বাসন কাটিয়ে ঢাকায় ফিরছেন তারেক রহমান, কবে ফিরবেন খালেদাপুত্র?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কয়েক হাজার কোটি টাকা তোলাবাজির অভিযোগে জেলের ভাত খাওয়ার হাত থেকে বাঁচতে ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পর গত দেড় যুগ ধরে লন্ডনেই ডেরা বেঁধেছেন। সেখান থেকেই ভার্চুয়ালি পরিচালনা করছেন দলকে। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘গোপন চুক্তি’র নিরিখে এবার নির্বাসন কাটিয়ে দেশে ফিরতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুণধর পুত্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরবেন বলে শনিবার (৬ সেপ্টেম্বর) দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের জমানায় দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছিলেন তারেক রহমান। দীর্ঘদিন জেলে থাকার পরে ২০০৮ সালে  জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য ব্রিটেনে পাড়ি জমান।  আওয়ামী লীগ আমলে একুশে আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তাঁর সাজা হয়েছিল। পলাতক হিসাবে তাঁকে ঘোষণা করেছিল আদালত। যদিও গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য তথা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার।

ওই তদারকি সরকার দেশের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নৃশংসভাবে খুনের অন্যতম পরিকল্পনাকারী সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে সৈয়দ রেফাত আমেদকে। রাজাকার পরিবারের সন্তান সৈয়দ রেফাত আমেদ ক্ষমতায় বসেই তারেক রহমানের বিভিন্ন সাজা বাতিল করে দেন গত জুন মাসে লন্ডনে গিয়ে খালেদাপুত্রের সঙ্গে বৈঠক করেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকেই ঠিক হয় পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আর বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার প্রতিদান হিসাবে রাজাকার ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে।

শেখ হাসিনার জমানার এক বছর অবসান হওয়ার পরেও তারেক দেশে না ফেরায় নানা জল্পনা চলছিল। আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনের আগে খালেদা পুত্র দেশে ফিরবেন কিনা তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। এদিন সেই জল্পনায় জল ঢেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন ‘জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

 

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ