হাসিনার ফাঁসির সাজাকে কোরাস সুরে স্বাগত বিএনপি-জামায়াতে ও এনসিপি’র

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক শত্রু তথা দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বা ‘সাজানো আদালত’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর ওই ফাঁসির সাজাকে কোরাস সুরে স্বাগত জানিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি ও দুই মুক্তিযুদ্ধ বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি।

শেখ হাসিনার ফাঁসির সাজাকে দেশের ইতিহাসে ‘মাইলফলক রায়’ হিসাবে অবিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ। রায় ঘোষণার খানিক বাদেই সাংবাদিকদের তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আজকের রায় একটা মাইলফলক। আগামীতে কোনও সরকার বা কোনও ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পার তার উদাহরণ হয়ে উঠবে এই রায়। প্রমাণিত হয়েছে, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

বিএনপির সুরেই হাসিনার ফাঁসির সাজাকে স্বাগত জানিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদি সম্মেলনে বলেন, ‘এই বিচারের ব্যাপারে কোনও প্রশ্ন তোলার সুযোগ কারও নেই। কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে।’ ভারত বিদ্বেষ ছড়িয়ে তিনি বলেন, ‘পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে।’

এনসিপি নেতা তথা গত বছরের জুলাই-অগস্টে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের আন্যতম নেতা সারজিস আলম বলেন, ‘আজকের রায়ে আমরা খুশি। মিষ্টিও বিলি করেছি। এবার চাইব পাকিস্তান ভাঙার নায়ক সেখ মুজিবের কন্যাকে দিল্লি থেকে ফিরিয়ে ফাঁসি কার্যকর করুক তদারকি সরকার। বাংলাদেশের মাটিতে পাকিস্তান ভাঙার নায়ক শেখ মুজিবের পরিবারের একজন সদস্যও যাতে না থাকতে পারে, তা নিশ্চিত করা আমাদের পরবর্তী লক্ষ্য।’

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র