বাংলাদেশে ভয়াবহ ডেঙ্গু, মৃত্যুমিছিল চারশোর গণ্ডি ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় মারণ জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আরও ১৮ জন। সেই সঙ্গে চলতি বছরে দেশে ডেঙ্গুর মৃত্যুমিছিল চারশোর গণ্ডি ছাড়াল। তার মধ্যে শুধুমাত্র অগস্ট মাসেই মারা গিয়েছেন ১৬৫ জন।

বর্ষার মরসুম শুরু হতে না হতেই বাংলাদেশজুড়ে মহামারীর রূপ নিয়েছে ডেঙ্গু। জুলাই এবং অগস্ট মাসে কার্যত ভয়ঙ্কর তাণ্ডব শুরু করেছে মারণজ্বর। রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের ভিড় উপচে পড়েছে। প্রতিদিনই মারণ জ্বরে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন রোগীরা। সোমবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত  হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হলো ৪১৬ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সারা দেশে ২,৪৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭ হাজার ৮৯১।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ২০২২ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু। তার আগের বছর অর্থা‍ৎ ২০২১ সালে মারা যান ১০৫ জন। ২০২০ সালে সাত জন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল। সেখানে শুধু গত মাসে ২০৪ জন ডেঙ্গুর বলি হয়েছিলেন। মূলত রাজধানী ঢাকা ও সংশ্লিষ্ট এলাকাতেই ডেঙ্গুর তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতির কবে উন্নতি হবে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে রাজি হননি স্বাস্থ্য অধিদফতরের আধিকারিকরা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে