এই মুহূর্তে

ভোট লুঠ রুখতে সংসদ নির্বাচনে মোতায়েন করা হচ্ছে সেনা, জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে (Parliamentary Election) ভোট লুঠ রুখতে সেনাবাহিনীকে (Armed Forces) নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। এ বিষয়ে শিগগিরই সরকারের শীর্ষ মহলে বিশেষ প্রস্তাব পাঠানো হচ্ছে। মূলত আইনশৃঙ্খলা রক্ষা (Law & Order) ও ইভিএম (EVM) পাহারা দেওয়ার কাজেই সেনা জওয়ানদের ব্যবহার করা হবে। সেনাবাহিনী নিয়ে যাতে বিতর্ক না দেখা দেয়, তার জন্য তাদের বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে না। আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (Election Commissioner) মোহাম্মদ আলমগীর (Mohammad Alamgir)।

আগামী জাতীয় সংসদ নির্বাচন (Parliamentary Election) নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। মঙ্গলবারই বৈঠকে বসেছিলেন কমিশনের (Election Commission) শীর্ষ কর্মকর্তা ও আধিকারিকরা। ওই বৈঠকেই ঠিক হয়েছে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে সর্বাধিক ১৫০ আসনে ইভিএমে (EVM) ভোট নেওয়া হবে। বাকি আসনে ব্যালটে (Ballot) ভোটগ্রহণ হবে। যদিও কমিশনের (Election Commission) ওই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে বিএনপি সহ বিরোধী দলের নেতারা। তাঁদের অভিযোগ, শাসকদলকে বাড়তি সুবিধা পাইয়ে দিতেই ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন (Election Commission)।

এদিন সাংবাদিক সম্মেলনে অন্যতম নির্বাচন কমিশনার (Election Commissioner) মোহাম্মদ আলমগীর (Mohammad Alamgir) জানান, আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের সময়ে মূলত আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কাজ করবেন। তাছাড়া ইভিএমে যেখানে ভোট হবে সেখানে বিশেষজ্ঞ হিসেবে সেনাবাহিনীর টেকনিক্যাল সদস্যরা থাকবেন।’ বিরোধীরা ইতিমধ্যেই দাবি করেছেন, নিরপেক্ষ ভোটের স্বার্থে ভোটের সময় স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিতে হবে নির্বাচন কমিশনকে। যদিও এদিন বিরোধীদের দাবি নস্যা‍ৎ করে দিয়েছেন আলমগীর। তাঁর কথায়, ‘ভোটের সময় কমিশন সব মন্ত্রণালয় ও বিভাগের কাছ থেকে যা যা সহায়তা প্রয়োজন তাই চায়। ফলে কোনও মন্ত্রকের নিয়ন্ত্রণ নেওয়ার প্রশ্নই নেই।’

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ