দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটে হিংসা রুখতে গুলি চালানোর নির্দেশ নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গ্রাম বাংলা দখলের ভোটযুদ্ধের প্রথম তিন দফায় অশান্তি ও প্রাণহানি ঠেকানো যায়নি। বিভিন্ন জেলায় হিংসার ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। ব্যালট বাক্স লুট থেকে অবাধে ছাপ্পা ভোট চলেছে। পরবর্তী দু’দফার ভোটে যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চতুর্থ ও পঞ্চম দফার ভোটে কোথাও অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই তা নিয়ন্ত্রণে আনতে উপযুক্ত পদক্ষেপ না নিলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর দেশের বিভিন্ন জেলায় ৮৪০ টি ইউনিয়ন পরিষদে এবং পঞ্চম দফায় ৫ জানুয়ারি ৭০৭টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে। ওই দুই দফার ভোটে যাতে কোনওভাবেই প্রথম তিন দফার মতো অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। যেভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া সত্বেও প্রথম তিন দফার ভোটে হিংসা রুখতে ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, তাতে ক্ষুব্ধ কমিশনের শীর্ষ আধিকারিকরা। তাই চতুর্থ ও পঞ্চম দফার ভোটে হিংসা রুখতে প্রয়োজনে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব অশোককুমার দেবনাথ এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘কেউ যদি ভোটে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, ব্যালট পেপার, ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা চালায়, ভোটারদের ভোট দানে বাধা দেয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুপচাপ বসে থাকবে না। সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের অনুমতি নিয়ে গুলি চালাবে। আমরা হিংসামুক্ত ও স্বচ্ছ নির্বাচন করানোর বিষয়ে বদ্ধপরিকর। কোনও ভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেব না।’

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ