‘আমার জান- আমার মেয়েটার মুখ আর দেখা হবে না’, আর্তি জানিয়েই মৃত্যু

মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ ২ ফায়ার সার্ভিস কর্মী। গুরুতর জখম (INJURED) ১৫ জন কর্মী। তাঁরা চট্টগ্রাম সহ একাধিক হাসপাতালে ভর্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেনার ডিপোতে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন ৫ জন ফায়ার সার্ভিস কর্মী। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। ছড়িয়ে পড়েছে আর্তনাদ- আতঙ্ক। উঠেছে কান্নার রোল। জানা যায়নি একাধিক জনের পরিচয়। নিহতদের মধ্যে থেকে ১ জনের পরিচয় পাওয়া গিয়েছে। মৃত্যুর আগে পর্যন্ত প্রাণের মেয়ের কথাই বারবার বলে গিয়েছিলেন তিনি। তাঁর আর্তনাদ, মেয়েকে একটু দেখে রেখো মামা।

ফায়ার সার্ভিস কর্মীর নাম মহম্মদ মনিরুজ্জামান। কর্মরত ছিলেন কুমিরা ফায়ার স্টেশনের নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে। জানা গিয়েছে, তাঁর দেশের বাড়ি কুমিল্লার নাঙলকোটে। উপজেলার সাতবেড়িয়া ইউপির নাইয়ারা গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে যোগ দেন চাকরিতে। এরপর বিয়ে করে থাকতেন বরিশালে। তাঁর ২ মাসের ১ কন্যা সন্তান রয়েছে।

জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনার পর থেকে মৃত্যুর (DEATH) আগে পর্যন্ত বারবার কন্যাসন্তানের কথাই বলেছিলেন। আফসোস করেছিলেন, প্রাণের চেয়েও প্রিয় মেয়েকে আর দেখতে পাবেন না বলে। বারবার বলছিলেন, ‘আমার জান আমার মেয়েকে আর দেখা হবে না’। মনিরুজ্জামান তাঁর মেয়েকে দেখার জন্য বারবার আর্তি জানিয়েছিলেন তাঁর মামার কাছে।

রবিবার মনিরুজ্জামানের বড় মামা মীর হোসেন ছুটে আসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (HOSPITAL)। তিনি এসেই শনাক্ত করেন মনিরুজ্জামানকে (মনি)। কাঁদতে কাঁদতে বলেন, মৃত্যুর আগে পর্যন্ত ভাগনে শুধু বলে গিয়েছে, তাঁর সারা দেহ পুড়ে গিয়েছে। মনি বলেছিলেন, ‘আমি হয়ত আর বাঁচব না, আমার জান- আমার মেয়ের মুখ আর দেখা হবে না মামা’। মনিরুজ্জামান কাঁদতে কাঁদতে বারবার আর্তি জানিয়েছিলেন, তাঁর মেয়েকে দেখে রাখার জন্য।

শনিবার রাত সাড়ে ৯ টায় সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার বিএম কন্টেনার ডিপোতে মর্মান্তিক বিস্ফোরণ ঘটে। এই ভয়াবহ বিস্ফোরণের (BLAST) পর আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট। পরে আরও ইউনিট বাড়ানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। জানা গিয়েছে এখনও দুর্ঘটনাস্থলে ২৫ ইউনিটের প্রায় ১৮৩ জন ফায়ার সার্ভিস কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ ২ ফায়ার সার্ভিস কর্মী। গুরুতর জখম (INJURED) ১৫ জন কর্মী। তাঁরা চট্টগ্রাম সহ একাধিক হাসপাতালে ভর্তি।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ