চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোপন ডেরায় হানা দিয়ে ৫ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল র‍্যাব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের বড়সড় সাফল্য পেল র‍্যাব। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে নীলফামারী সদরের মাঝাপাড়ার এক গোপন ডেরা থেকে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করলেন র‍্যাবের গোয়েন্দারা। ধৃতরা কুখ্যাত জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশের রংপুর শাখার সক্রিয় সদস্য। অভিযানে বেশ কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। ওই গোপন আস্তানায় ঘাঁটি গেড়ে দেশের কোথায়-কোথায় জেএমবি জঙ্গিরা নাশকতার ছক কষছিল, তা জানার চেষ্টা করছেন র‍্যাবের গোয়েন্দারা।

নিষিদ্ধ হওয়া সত্বেও দেশজুড়ে বহাল তবিয়তেই সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করছে জেএমবি জঙ্গিরা। বিশেষ করে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলিতে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠনটি। গত কয়েকদিন ধরেই জেএমবি’র জঙ্গিদের উপরে বিশেষ নজরদারি চালিয়ে যাচ্ছিলেন র‍্যাবের গোয়েন্দারা। শুক্রবার বিকালেই গোপন সূত্রে তাঁরা জানতে পারেন, নীলফামারির মাঝাপাড়ায় এক গোপন ঘাঁটি গড়ে তুলেছে জেএমবি’র রংপুর শাখার পাঁচ সদস্য। খবর পাওয়ার পরে কালবিলম্ব না করে ওই গোপন আস্তানায় বিশেষ অভিযান চালানো হয়।

র‍্যাব গোয়েন্দাদের অতর্কিত হানায় হতচকিত হয়ে পড়ে জেএমবি’র পাঁচ জঙ্গি। পালানোর কোনও সুযোগই পায়নি। পাঁচ জঙ্গিকে হাতেনাতে পাকড়াও করার পাশাপাশি তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেন র‍্যাবের গোয়েন্দারা। উদ্ধার করা হয় বিশেষ বিস্ফোরক। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানিয়েছেন, ‘ধৃত পাঁচ জঙ্গিকে জিজ্ঞাসাবাদের পরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। যে বাড়িতে ওই জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল, তার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হবে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ