চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৯ বছর পরে পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশের মন্ত্রী

Bangladesh flag with Pakistan flag, 3D rendering

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দু’দেশের মধ্যে অঘোষিত ঠাণ্ডা লড়াইয়ের এখনও অবসান ঘটেনি। তবুও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে যাচ্ছেন বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তাঁর সঙ্গে যাচ্ছেন বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। আগামী শনি ও রবিবার দু’দিন ধরে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০১২ সালের পরে এই প্রথম বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। যদিও চলতি সফরে পাকিস্তানের মন্ত্রী কিংবা সচিবদের সঙ্গে আলাদা করে কোনও বৈঠকে বসা হচ্ছে না বলে শুক্রবার জানিয়েছেন বিদেশ সচিব মাসুদ বিন মোমেন।  

একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের শাসকদের সঙ্গে দেশের বর্তমান শাসকদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে সম্পর্কের ফাটল দূর করতে বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন দু’দেশের শীর্ষ নেতা-নেত্রীরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ২০১২ সালে ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে পাকিস্তান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তারও আগে ২০১০ সালে দ্বিপক্ষীয় পঞ্চম বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যান তৎকালীন বিদেশ সচিব মিজারুল কায়েস। বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার প্রসঙ্গ ওঠায় সেই আলোচনা বেশি দূর এগোয়নি।

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পরে ফের বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। ২০১৯ ও ২০২০ সালে দু’বার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তিনি। এমনকী অতীতের তিক্ত সম্পর্ক ভুলে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে বিশেষ শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছিলেন। স্বাধীনতার বিশেষ অনুষ্ঠানে সেই শুভেচ্ছাবার্তা পড়ে শোনানো হয়।  

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ