Padma Bridge: পদ্মা সেতুর জন্যই মাতৃহারা ছোট্ট তুবা, পাশে দাঁড়ায়নি প্রশাসন

প্রথমে তাকে সান্ত্বনা দিয়ে বলা হতো, তার মা আমেরিকায় আছে। সেও যাবে এক সময়। তবে এখন সেও বুঝতে শিখেছে মা আর কখনই ফিরবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বপ্নের পদ্মা সেতু (Padma Bridge) নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে কোমর কষে ঝাঁপিয়েছে বাংলাদেশ সরকার (Bangladesh Government) ও শাসকদল আওয়ামী লীগ (Awami League)। আর সেই সঙ্গে মোসাহেবিতে ব্যস্ত হয়ে পড়েছে দেশের অধিকাংশ সংবাদমাধ্যম। গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমের প্রচার দেখে মনে হচ্ছে, বাংলাদেশ (Bangladesh) যা করেছে বিশ্বের অন্য কোনও দেশ কখনই তা করতে পারেনি। প্রচারের ঢক্কানিনাদে ঢাকা পড়েছে সেতু নির্মাণ নিয়ে দুর্নীতি, পদ্মা সেতু নির্মাণের সময়ে ছেলেধরা গুজবে প্রাণ হারানো পরিবারদের পাশে না দাঁড়ানোর মতো সরকারের অমানবিকতা ও নির্লজ্জতা।

তাহলে খুলেই বলা যাক। পদ্মা সেতু নির্মাণের সময়েই একটি মহল থেকে অপপ্রচার শুরু হয়েছিল খরস্রোতা নদীকে শান্ত করতে লাগবে শিশুর মাথা। দাবানলের মতোই গোটা দেশে ছড়িয়ে পড়েছিল সেই গুজব। আতঙ্কিত হয়ে পড়েছিলেন গোটা দেশের মানুষ। ছেলেধরা আতঙ্ক এতটাই মনের গভীরে গেঁথে গিয়েছিল যে ২০১৯ সালে দেশজুড়ে গণপিটুনির শিকার হন ২১ জন। ওই গণপিটুনিতে মর্মান্তিকভাবে প্রাণ হারান পাঁচজন। তাঁর মধ্যে অন্যতম তাসলিমা বেগম রেণু (Taslima Renu Begum)।

২০১৯ সালের ২০ জুলাই ছোট কন্যাসন্তানকে স্কুলে ভর্তি করানোর জন্য তথ্য নিতে গিয়ে বাড্ডায় (Badda)  গণপিটুনির শিকার হয়ে মারা যান তিনি। গোটা দেশের মানুষকে নাড়া দিয়েছিল ওই নৃশংস ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার ও ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তিন বছর কেটে গেলেও রেণুর পরিবারকে এক কানাকড়ি দেয়নি সরকার। পদ্মা সেতুর (Padma Bridge) প্রচারে কোটি-কোটি টাকা জলের মতো খরচ হয়েছে। বিদেশি সাংবাদিকদের ডেকে এনে নিজেদের কৃতিত্ব জাহির করা হয়েছে। কিন্তু হতভাগ্য রেণুর ছোট মেয়ের ভবিষ্যতের জন্য এক লক্ষ টাকা দেওয়ার মতো মানবিকতা দেখাতে পারেনি প্রচারলোভী প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk. Hasina)। বরং এক ব্যবসায়িক প্রতিষ্ঠান ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছিল। সেই টাকা থেকে আসা সামান্য সুদেই কাটছে রেণুর ছোট্ট মেয়ের জীবন।

এদিন দেশবাসীর মতো টিভির পদ্মায় চোখ রেখেছিলেন রেণুর বড়দির পরিবার। মাসির কথা মনে পড়তে চোখ ছলছল রেণুর বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন টিটুর (Syed Nasiruddin Ti)। যে কন্যা সন্তানের স্কুলে ভর্তির জন্য খোঁজখবর নিতে গিয়ে প্রাণ দিতে হয়েছিল তাসলিমা রেণুকে সেই তুবা (Tuba) বড্ড চুপচাপ। প্রথমে তাকে সান্ত্বনা দিয়ে বলা হতো, তার মা আমেরিকায় আছে। সেও যাবে এক সময়। তবে এখন সেও বুঝতে শিখেছে মা আর কখনই ফিরবে না। যে সেতু আজ গোটা দেশের গর্ব, সেই সেতুই কেড়েছে তার মা-কে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর