চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দরজায় কড়া নাড়ছে ওমিক্রন, জারি সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পড়শি ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের ডেল্টা প্রজাতি দেশে থাবা বসিয়ে বেনজির তাণ্ডব চালিয়েছিল। কার্যত লণ্ডভণ্ড হয়ে পড়েছিল গোটা দেশ। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার করোনার ওমিক্রন প্রজাতি নিয়ে আগেভাগেই সর্বোচ্চ সতর্কতা জারি করল স্বাস্থ্য অধিদফতর। রবিবার স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘দেশে করোনার সংক্রমণ আপাতত নিম্নমুখী। সংক্রমণের হার ২ শতাংশের নিচে হলেও আত্মতুষ্টির কোনও অবকাশ নেই। কেননা, দরজায় কড়া নাড়ছে ওমিক্রন। ফলে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

পড়শি ভারত থেকে ডেল্টা সংক্রমণ সীমান্ত পেরিয়ে দেশে হানা দিয়েছিল। এবারও পড়শি দেশে ওমিক্রন থাবা বসিয়েছে। ফলে তা সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে পারে বলে আগাম সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও ওমিক্রন শনাক্ত হওয়ার পরেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করেছিল স্বাস্থ্য অধিদফতর। এবার ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার পথে হাঁটা হবে কিনা, সেই প্রশ্ন উঠেছে।

যদিও ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেলেও আপাতত পড়শি দেশের সঙ্গে সীমান্ত বন্ধের রাস্তায় হাঁটা হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘অযথা আতঙ্কের কারণ নেই। ওমিক্রনের থাবা থেকে বাঁচতে এই মুহুর্তে লকডাউন জারি ও সীমান্ত বন্ধ করার কোনও পরিকল্পনা নেই।’

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে করোনার মৃত্যুমিছিল ২৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। গত বছরের ১৮ মার্চ দেশে মারণ ভাইরাসের ছোবলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ