‘ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে’, বিএনপির চাপের মুখে নতিস্বীকার ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ফেব্রুয়ারিতেই দেশে সাধারণ নির্বাচন হবে বলে ফের আশ্বাস দিয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১৫ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস আকাদেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে ওই আশ্বাস দিয়েছেন তিনি। সূত্রের খবর, এদিনের বৈঠকে বিএনপির তরফে হাজির দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কার্যত হুমকি দেন ‘জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনও ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে তদারকি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামা হবে।’ ওই হুমকির পরেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করানোর আশ্বাস দেন মোল্লা ইউনূস।

গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক সমীকরণ ও চিত্র দ্রুত বদলাচ্ছে। ১৫ সেনা আধিকারিকের গ্রেফতার নিয়ে সেনাবাহিনীর অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। সেনাবাহিনীতে বিদ্রোহের মুখে ঢাকার সেনা সদর দফতর ছেড়ে কুমিল্লা সেনা ঘাঁটিতে পালিয়ে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ফলে আগামী ফেব্রুয়ারিতে পূর্ব ঘোষণামতো সাধারণ নির্বাচন হবে কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ১/১১-র পুনরাবৃত্তি ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। জুলাই সনদ ঘোষণা নিয়ে বেঁকে বসেছে বিএনপি-জামায়াত ইসলামীর মতো দলগুলি।

দেশের সার্বিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে বুঝতে পেরে এদিন রাজনৈতিক দলগুলির সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূস। ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ হুমকির সুরে বলেন, ‘কোনও মতেই জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, এর কোনও বিকল্প নেই। মনে রাখবেন, তদারকি সরকারকে বিএনপি শর্তসাপেক্ষে সমর্থন করছে। ফলে সহ্য আর ধৈর্য্যের একটি সীমারেখা রয়েছে। আমরা চাই, আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কের অবনতি না ঘটুক। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনও ঝুঁকির মধ্যে পড়তে চাই না। ফের একটা ১/১১ পরিস্থিতির উদ্ভব হলে আমরা মোকাবিলা করতে পারব না।’ ওই হুমকির মুখে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশেই হবে। তার জন্য যা করা প্রয়োজন, আমরা সাধ্য অনুযায়ী সব কিছু করব। এতে কোনও সমঝোতা করা হবে না।’

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্তসহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী