বড়দিন-নিউ ইয়ারে হামলা রুখতে বাংলাদেশজুড়ে শুরু জঙ্গি দমন অভিযান

আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলবে বিশেষ অভিযান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই বড়দিন। তার পরে নিউ ইয়ার। আর দুই উৎসব যাতে নির্বিঘ্নে পালন করা যায় তার জন্য আজ বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ জঙ্গি বিরোধী অভিযান। চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১৫ দিনের অভিযানে কুখ্যাত জঙ্গি, অপরাধী এবং সন্ত্রাসীদের পাকড়াও করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহানির্দেশক। যদিও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরই এই অভিযান চালানো হয়।

সম্প্রতি ঢাকার এক আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা। ১২ দিন কেটে গেলেও পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে পাকড়াও করা যায়নি। ফলে উৎসবের সময়ে বড়সড় হামলার আশঙ্কা করছেন পুলিশের শীর্ষ কর্তারা। তাই বড়দিনের আগেই জঙ্গিদের শিরদাঁড়া ভাঙতে বিশেষ ধরপাকড় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

দেশজুড়ে বিভিন্ন থানা, সন্ত্রাস দমন সংস্থা সহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটকে জঙ্গি পাকড়াও অভিযানে কোমর কষে ঝাঁপানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, গোপন আস্তানার পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।’ পুলিশ সদর দফতরের মুখপাত্র মঞ্জুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আসন্ন বিজয় দিবসসহ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।’

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস