চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্নীতিবাজদের সামাজিক বয়কটের ডাক রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশ থেকে দুর্নীতির শিকড় সমূলে উ‍ৎপাটিত করলে দুর্নীতিগ্রস্থদের সামাজিকভাবে বয়কটের ডাক দিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন আয়োজিত এক আলোচনাসভায় তিনি বলেন, ‘উন্নয়নের ক্ষেত্রে প্রধান বাধাই হচ্ছে দুর্নীতি। তাই দেশ ও সমাজ থেকে যে কোনও মূল্যেই হোক, দুর্নীতি দূর করতে হবে। একজন দুর্নীতিবাজের পরিচয় শুধুই একজন দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ যে দলেরই হোক, দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনতে হবে।’

দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধু জীবদ্দশায় কখনও দুর্নীতির সঙ্গে আপস করেননি। তিনি বার বার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। সরকারি আমলা থেকে শুরু করে নিচুতলার কর্মচারী এবং জনপ্রতিনিধিদের স‍ৎভাবে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। গরিবের অর্থ কেউ যেন আত্মসাৎ করে নিজে অর্থের পাহাড় গড়ে তুলতে না পারে, তার জন্য সতর্ক করে দিয়েছিলেন।’

দেশ থেকে দুর্নীতি হঠানোর গুরুদায়িত্ব যাদের কাঁধে সেই দুর্নীতি দমন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে। এদিন সেই প্রসঙ্গ উত্থাপন করে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলার মাটি থেকে দুর্নীতিকে মুছে দিতে হবে। আমি আশা করব, দুদক নিজেদের ঘর থেকেই এই অভিযান শুরু করবে। কিছুসংখ্যক লোকের জন্য যাতে পুরো দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।’ দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানোর পাশাপাশি সৎ, আন্তরিক ও নিষ্ঠাবানদের সামাজিকভাবে মূল্যায়ন করার উপরেও জোর দেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি। তাঁর কথায়, ‘স‍ৎ, আন্তরিক ও নিষ্ঠাবানদের সঠিক মূল্যায়ন করলেই দুর্নীতি হ্রাস পাবে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ