দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোথায় মোস্ট ওয়ান্টেড জিয়া, জানে না ব়্যাবও

আন্তর্জাতিক ডেস্ক: মুক্তমনা অভিজিতের খুনি জিয়া গত ১০ বছর ধরেই নিখোঁজ।

এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ঢাকা ট্রিবিউন। তাদের প্রতিবেদন অনুসারে, মুস্তাফাপুর গ্রামে জিয়াদের বাড়ি দেখভালের জন্য জিয়ার বাবা সৈয়দ জিলুল হক নোমান আহমেদ নামে এক কেয়ারটেকারকে রেখেছিলেন।

পত্রিকার তরফ থেকে ওই কেয়ারটেকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জিয়াকে মেজর সম্বোধন করে বলেন, ‘মেজরের সঙ্গে আমার কোনওদিন দেখা হয়নি। ওনার বাবা সৈয়দ জিলুল হক আমাকে এই বাড়ির দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। জিলুল হক থাকেন ঢাকার বারিধারায়। পাঁচ বছর আগে একবার উনি এসেছিলেন। বিদ্যুতের বিল মেটাতে এবং গ্যাসের জন্য টাকার দরকার হলে ওনার (জিলুল হক) সঙ্গে ফোনে যোগাযোগ করি। কিন্তু মেজরের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।’

পত্রিকাকে নোমান আহমেদ জানিয়েছেন, পুলিশ জিয়ার খোঁজে একাধিকবার বাড়িতে হানা দিয়েছে। জানতে চেয়েছে, জিয়া কোথাও। কিন্তু জিয়ার ব্যাপারে তাঁর কাছে কোনও তথ্য নেই। তিন এলাকাবাসী জাবাল আহমেদ, মতিন মিঞা, আবুল হোসেন জানিয়েছেন, বরখাস্ত হওয়া মেজরকে তারা বহু বছর ধরে দেখেননি।ফলে, মেজর জীবীত না মৃত, সে ব্যাপারে তারা কিছুই বলতে পারবে না। তবে তারা শুনেছেন, বাংলাদেশে জিয়ার পরিবার পুলিশের নজরে রয়েছে। আর পরিবারের অন্যান্য আত্মীয়-সজন, যারা বিদেশে রয়েছন, ওই ঘটনার পর তারা আর বাংলাদেশে আসেননি।

প্রশ্ন হল, জিয়া যে গত কয়েক বছর ধরে নিখোঁজ সেই খবর ব়্যাব জানে কি?

উল্লেখ করা যেতে পারে, অভিজিতের দুই খুনি সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেনের ব্যাপারে কেউ তথ্য দিলে তাকে ৫০ লক্ষ ডলার পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ