ঘুচছে বৈষম্য, বাবা-মায়ের সম্পত্তির সমান ভাগ পাবে বৃহন্নলারাও

২০২০ সালের নভেম্বর মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় লিঙ্গদের পারিবারিক সম্পত্তির উপরে অধিকার প্রতিষ্ঠা করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটতে চলেছে। বাবা-মায়ের সম্পত্তির উত্তারাধিকার পেতে চলেছে তৃতীয় লিঙ্গরাও। তাঁদের অধিকার নিশ্চিত করতে এ সংক্রান্ত এক খসড়া প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে বুধবার জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সরকারের এমন উদ্যোগের কথা জানার পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন দেশে বসবাসরত তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা।

দেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিশেষ আইন রয়েছে। মুসলিমদের জন্য এক আইন, হিন্দুদের জন্য আবার অন্য ধরনের আইন। কিন্তু পুরুষ ও নারী হিসেবে নির্দিষ্ট পরিচয় না থাকায় এবং নির্দিষ্ট কোনও ধর্ম না থাকায় তৃতীয় লিঙ্গের মানুষ সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকার তাগিদে ভিক্ষাবৃত্তির আশ্রয় নিচ্ছেন। ওই অসহনীয় অবস্থা থেকে মুক্তি দিতে এবার বিশেষ আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনের শীর্ষ মহল।

ভূমিমন্ত্রী এদিন জানান, ‘২০২০ সালের নভেম্বর মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় লিঙ্গদের পারিবারিক সম্পত্তির উপরে অধিকার প্রতিষ্ঠা করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাঁর সেই নির্দেশের পরেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলির পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃতীয় লিঙ্গের মানুষের পুরুষ অথবা নারীবাচকতা নির্ধারণের পর চিকিৎসকের প্রত্যয়নপত্রের ভিত্তিতে তাঁদের সম্পদের উত্তরাধিকার অর্জনের কথা জানিয়ে খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে।’

বাংলাদেশে দীর্ঘদিন ধরেই তৃতীয় লিঙ্গ বা হিজড়েদের অধিকার নিয়ে আন্দোলন চালাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু’। সংগঠনের অন্যতম সদস্য তানভীর ইসলাম এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘দুই বছর আগে সরকারি গেজেটে হিজড়ে একটি লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাদের ভোটার হওয়ার অধিকার দেওয়ার ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ হিসাবে বলা হয়েছে। তবে সরকারি গেজেটে স্বীকৃতির পর সম্পত্তির অধিকার পাওয়ার দাবি জোরদার হয়েছে। কালবিলম্ব না করে যত দ্রুত সম্ভব এ সংক্রান্ত আইন প্রণয়ন করা উচিত।’   

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন