৪০০ বছরের পুরোনো বীরভূম ইন্দ্রগাছার ‘বামা কালী’

এই পুজোর নিয়ম সম্পূর্ণ আলাদা। এই পুজোর শুরু করেছিলেন মনিরাম চক্রবর্তী নামে এক সাধক। তিনি বীরভূমে মনিরাম গোঁসাই নামে পরিচিত ছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: শক্তি সাধনার অন্যতম পীঠস্থান বীরভূম। এখানেই আছে একের পর এক কালী মন্দির। যা প্রাচীনত্বের পাশাপাশি ঐতিহ্যের বাহক। যেমন সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত ইন্দ্রগাছা গ্রামের বামা কালী। এই কালী প্রতিমা সারা বাংলার নিরীখে আলাদা। কারণ মায়ের পায়েই এর ব্য়তিক্রম। আনুমানিক সাড়ে তিনশ থেকে চারশ বছরের প্রাচীন এই মন্দির। বাংলার অন্যান্য অধিকাংশ কালী প্রতিমার ক্ষেত্রে যেখানে প্রতিমার ডান পা শিবের বক্ষে থাকে, সেই জায়গায় এই দেবীর বাঁ পা থাকে শিবের বক্ষে। যা অন্য কোথাও লক্ষ্য করা যায় না। তাই এর নাম বামা কালী।

বামা কালীর পুজোর রীতিনীতি কিন্তু একটু অন্য ধরণের। এখানকার মা কালী পালা গান না শুনে মন্দিরে প্রবেশ করেন না। পুজোর দিনই মূর্তিতে রঙ করা হয়, এরপর চক্ষুদান করে শুরু হয় পালাগানের পালা। এই পালাগানের পর মায়ের বিশাল মূর্তি মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। পুজোর আগে মায়ের মূর্তি তৈরি করার জন্য ত্রয়োদশীর দিন মূল মন্দির থেকে কাঠামো নিয়ে আসা হয় গঠন মন্দিরে। সেখানেই চলে মূর্তি তৈরির কাজ। দীপান্বিতা কালীপুজোর দিন প্রতিমা রঙ ও চক্ষুদান করার পর নানা অলঙ্কারে সাজানো হয় ১৩ ফুটের বিশাল প্রতিমা। গঠন মন্দির থেকে মূল মন্দিরে আনার জন্য এই বিশালাকার মূর্তির সময় লাগে সর্বোচ্চ তিন মিনিট। বড় বড় শাল কাঠে বসিয়ে আনুমানিক ৬০ জন মিলে কাঁধে করে এই প্রতিমা নিয়ে আসেন মূল মন্দিরে।

আগেই বলেছি এই পুজোর নিয়ম সম্পূর্ণ আলাদা। এই পুজোর শুরু করেছিলেন মনিরাম চক্রবর্তী নামে এক সাধক। তিনি বীরভূমে মনিরাম গোঁসাই নামে পরিচিত ছিলেন। বর্তমান হুড়কুনো নামে একটি পুকুরের পাশের জঙ্গলে সাধনা শুরু করেন। সেই সাধনার সময় তিনি মায়ের বামা কালী মূর্তি নির্মাণের আদেশ পান। এবং সেই মতো মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময় ১৩ ফুটের বিশাল মূর্তি তৈরি করার রীতি চালু হয়। এই মনিরাম গোঁসাইয়ের নির্দেশিত পদ্ধতিতেই হয় এই প্রাচীন কালীপুজো। গোটা গ্রামসুদ্ধ মানুষ পুজোর আগের দিন থেকে উপোস। পুজোর পর খিচুরি প্রসাদ। ভাইফোটার দিন হয় প্রতিমা নিরঞ্জন। সেখানেও আছে এক অদ্ভুত নিয়ম, প্রতিমা সম্পূর্ণ বিসর্জন হয় না।

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পুজোর ছুটিতে ঘুরে আসুন শিমলা-কুফরি-চণ্ডীগড়, জানুন IRCTC-র বিশেষ প্যাকেজ

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী