সিঙ্গল? মন খারাপ না করে প্রেম করুন নিজের সঙ্গে বানান ‘বাটার চিকেন পাস্তা’

সিঙ্গল? কোনও বিশেষ প্ল্যান নেই? মন খারাপ নয়। ভ্যালেন্টাইন্স ডে'তে নিজের সঙ্গে প্রেম করুন আর বানিয়ে ফেলুন আজকের সন্ধ্যার জলখাবারে খাওয়ার জন্য এই সুস্বাদু পদ 'বাটার চিকেন পাস্তা'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ প্রেমের দিন। তবে নিজেকে ভালোবাসা ও নিজের সঙ্গে সময় কাটানোর মত বড় জিনিসএই দুনিয়াতে আর দুটো নেই। যাঁরা সিঙ্গল, আজ যাঁদের কোনও বিশেষ প্ল্যান নেই তাঁরা মন খারাপ করে বাড়িতে বসে রয়েছেন বা অফিসেই কাটছে আজকের দিনটা। মন খারাপ করার প্রয়োজন নেই। নিজেকে সময় দিন। নিজের সঙ্গে প্রেম করুন আর বানিয়ে ফেলুন আজকের সন্ধ্যার জলখাবারে খাওয়ার জন্য এই সুস্বাদু পদ ‘বাটার চিকেন পাস্তা’। কীভাবে বানাবেন দেখে নিন। 

উপকরণঃ 

বোনলেস চিকেন ৩০০ গ্রাম

পাস্তা- ১/২ কাপ

পেঁয়াজ কুঁচি- ১ টি

টমেটো পিউরি- ১/২ কাপ

কাজু পাউডার- ১/২ কাপ

তেল- ১ কাপ

মাখন- ১০০

গরম মশলা- ১/২ চা চামচ

গোটা জিরে- ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ

চিলি ফ্লেক্স- ১/২ চা চামচ 

নুন- স্বাদমত

লেবুর রস- ১ চামচ

আদা ও রসুন বাটা- ১ চা চমচ

গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ

প্রণালীঃ  প্রথমে চিকেনের বোনলেস টুকরোগুলি নিয়ে তাতে একে একে নুন, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো তেল, দিয়ে ম্যারিনেট করে ২ ঘন্টা রেখে দিন। ২ ঘন্টা পর পাত্রে তেল গরম করে তাতে ভালোভাবে ভেজে তুলে নিন। এবার ফ্রাইং প্যানে মাখন গরম হয়ে গলে গেলে তাতে একে একে পেঁয়াজ কুঁচি, আদা ও রসুন কুঁচি, নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টমেটো পিউরি কাজু গুঁড়ো ও ভেজে তুলে রাখা মাংসের টুকরো দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়ে তাতে সিদ্ধ করে রাখা পাস্তা যোগ করে সামান্য নেড়ে নিন ব্যাস তৈরি সিঙ্গলদের ভ্যালেন্টাইন্স ডে’র বিকেলের জলখাবার। নিজের সঙ্গে প্রেম করতে করতে সেরে ফেলুন নিজের মনের মত খাওয়াদাওয়া। কারণ নিজেকে ভালো রাখলেই তো ভালোবাসা যায় অন্যকেও।

সুকান্ত-রাহুলকে মাথায় রেখে কলকাতা-হাওড়া পুরসভার ভোট কমিটি গড়ল বিজেপি

তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই সাফাই দিলেন নায়িকা

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের