পুজোর থালায় ‘সুখা মাটন’ এর জাদু! হেঁশেলে থাকুক দক্ষিণী রাজপরিবারের ছোঁয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো আসতে আর কদিন বাকি ! দিন গুনতে গুনতে অবশেষে পুজো চলেই এল। ভোজনরসিক বাঙালির কচি পাঁঠা না হলে চলে। স্বাদে চাই নতুনত্ব। তবে কচি পাঁঠার ঝোলও নয়, কষাও নয়, হেঁশেলে আনুন দক্ষিণী রাজপরিবারের ছোঁয়া। পাঠার এই ভিন্ন রেসিপিটি হল- সুখা মাটন। এটি হল তামিলনাড়ুর চেট্টিনাড়ের ঐতিহ্যবাহী পদ।সেখানকার রাজপরিবারে মাটন ‘সুক্কা’ বা মাটন ‘চুক্কা’ নামে পরিচিত এই পদ। বাংলার হেঁশেলে তারই নাম হল সুখা মাটন। দুপুরে লাঞ্চের পাতে হোক বা ডিনারে ভুরিভোজ হবে জমিয়ে। এটি রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারেন। গন্ধে হবে ভরপুর হবে হেঁশেল থেকে পাড়া। শিখে নিন সুস্বাদু এই রেসিপিটি।

উপকরণ : পাঁঠার মাংস ৫০০ গ্রাম, ৪ টে গোটা পেঁয়াজ কুচোনো, ৪ চামচ নারকেল কোরা, ঘি, ধনেপাতা কুচি ২ কাপ, ২ চামচ আদা বাটা, রসুনের পেস্ট ও কোয়া, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরমমশলার মধ্যে ১টি তেজপাতা, ৪-৬টি লবঙ্গ, ৩টি ছোট এলাচ, ১টি মাঝারি দারচিনি, গরমমশলা গুঁড়ো ১ চামচ, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা ও লবন

প্রণালী :  প্রথমে পাঁঠার মাংস ভাল করে ধুয়ে সেদ্ধ করে রাখুন। মাংসের ছোট ছোট টুকরো করলে বেশি ভাল হবে। এবার শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ ও ২টি শুকনো লঙ্কা দিয়ে ভাল করে নেড়ে নিন।এই গোটা মশলা মিক্সিতে গুঁড়ো করে রাখুন।

এবার কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজের অর্ধেকটা, আদা ও রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজে বাদামি রং ধরতে শুরু করলে নারকেল কোরা দিয়ে আরও ২-৩ মিনিট নেড়ে নিন। এবার তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও স্বাদমতো লবন দিয়ে নাড়তে থাকুন।

মশলা ধোয়া জল দিয়ে কিছু ক্ষণ ঢেকে রেখে ফুটতে দিন। মশলা কষে গেলে এবার তাতে সেদ্ধ করে রাখা পাঁঠার মাংসের টুকরোগুলি দিয়ে কষাতে থাকুন।

ভাল করে নেড়েচেড়ে কষিয়ে নিন। এবার অন্য একটি সসপ্যানে এক চামচ ঘি গরম করে তাতে বাকি পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে নাড়ুন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে তা ঢেলে দিন মাংসের উপরে। ভাল করে কষান, যত ক্ষণ না জল টেনে যাচ্ছে।এই পদ শুকনো শুকনো হবে।

মাংস মাখো মাখো হয়ে গলে আরও কয়েক মিনিট রেখে একটু ভাজা ভাজা করে নিন। ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে গরমমশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস রেডি কচি পাঁঠার ‘সুখা মাটন’। এবার গরম গরম পরিবেশন করুন। এটি ভাত অথবা পরোটা বা নানের সঙ্গেও খেতে পারেন। খেতে খুব সুস্বাদু হয়।

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে