পুজোয় ঠাকুরবাড়ি স্টাইলে বানিয়ে নিন রুই মাছের সুস্বাদু এই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গা পুজো মানেই বাঙালির কাছে খুব বিশেষ কয়েকটা দিন। উমার অপেক্ষায় সারা বছর ধরে চাতক পাখির মত চেয়ে থাকে বাঙালিরা ! অবশেষে দেখতে দেখতে পুজো এসেই গেল। পুজো মানেই তো একটু ভাল মন্দ চেখে দেখা। ভোজনরসিক বাঙালিদের পেট পুজো বলে কথা..। জানেন কী ঠাকুরবাড়ির হেশেঁলে মাঝেমধ্যে একটি সুপরিচিত পদ প্রায় রান্না হত। তা হল রুই মাছের বাটি চচ্চড়ি। এই বাটি চচ্চড়ি মেঝেতে বসে তৃপ্তি করে খেতেন রবি ঠাকুর। পুজোর হেঁশেলে না হয় থাকুক একটু ঠাকুরবাড়ির ছোঁয়া। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ :  পরিমাণমত টুকরো করা রুই মাছ, ৩ টে পেঁয়াজ ডুমো করে কাটা, ৮ টি পেঁয়াজকলি লম্বা করে কাটা, রসুন কোয়া , ২ টো ডুমো ডুমো করে কাটা আলু , হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, পরিমাণমতো সর্ষের তেল, ২ আঁটি ধনেপাতা কুচি, চেরা কাঁচালঙ্কা, ধনেগুঁড়ো,জিরেগুঁড়ো, ৩ টে টমেটো কুচি, গরম মশলা গুঁড়ো ও স্বাদ মত লবন

প্রণালী : প্রথমে একটি পাত্রে পেঁয়াজকলি, আলু,মাছ নিয়ে নিন। এবার তাতে হলুদগুঁড়ো,লঙ্কাগুঁড়ো,ধনেগুঁড়ো,জিরেগুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিতে হবে। তারপর তাতে টমেটো কুচি ও লবন দিয়ে মেখে নিন। এরপর ঐ মিশ্রণের মধ্যে পেঁয়াজ,রসুন,চেরা লঙ্কা ও বেশ কিছুটা তেল দিয়ে মাখিয়ে নিন। এবার ১৫ থেকে ২০ মিনিট মত ঢাকা দিয়ে রেখে দিন।

গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে একটা পাত্রে মাছের মিশ্রণটা দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে নিন। অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এবার ঢাকা দিয়ে ১৫ মিনিট মতো রেখে দিন। এবার ঢাকা খুলে একটু জল দিয়ে আবার ঢাকা দিতে হবে। তবে আঁচ যেন খুব বেশি না হয়। লো ফ্লেমে রাখলেই ভাল হয়। এবার এটিকে ভাল করে ফুটতে দিন। যখন জল ফুটে ঘন হয়ে আসবে তখন ওপর থেকে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস রেডি রুই মাছের বাটি চচ্চড়ি।

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে