চিংড়ি নয়, কাচকি মাছের বাটিচচ্চড়ি! চেটেপুটে খাবে সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি :  বাটিচচ্চড়ি খেতে কে না ভালবাসে ! কিন্তু অনেকেরই চিংড়িতে অ্যালার্জির সমস্যা থাকে। তাই অনেকে বাটিচচ্চড়ি এড়িয়ে যান। কিন্তু অ্যালার্জির ভয়ে পছন্দের খাবার বাদ দেবেন কেন! এর বদলে বানিয়ে নিন কাচকি মাছ দিয়ে বাটি চচ্চড়ি। এই মাছ দামের দিক থেকে বেশি নয়, তেমনই রয়েছে এর গুণাগুণ। এই মাছ খেলে শরীরে আয়রন, প্রোটিন এবং এনার্জি সবই পাওয়া যায়। তাই জেনে নিন সহজ পদ্ধতিতে কাচকি মাছের চচ্চড়ি বানাবেন কীভাবে!

উপকরণ : ৩০০ গ্রাম কাচকি মাছ, টমেটো কুচি, আলু, পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সর্ষের তেল, লেবু, হলুদ গুঁড়ো, জিরে – ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবন ও চিনি

প্রণালী :  প্রথমে কাচকি মাছ ভাল করে ধুয়ে,বেছে লবন, হলুদ ও খানিকটা লেবুর রস মাখিয়ে রাখুন। এবার আলু, পেঁয়াজ, কাঁচালঙ্কা, টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিন। অন্য একটি পাত্রে আলু, পেঁয়াজ, টম্যাটো, কাঁচালঙ্কা কুচি, লবন, চিনি, গুঁড়ো মশলা, সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে নিন।

এবার লবন, হলুদ মাখিয়ে রাখা মাছগুলি আলু, টম্যাটো, পেঁয়াজের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন।কড়াই গরম হলে সবটা দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। প্রয়োজনে অল্প জল দেওয়া যেতে পারে। ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।

জল ঘন হয়ে এলে নামিয়ে নিন। উপরে ধনেপাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম কাচকি চচ্চড়ি। বর্ষায় গরম ভাত বা রুটির সঙ্গে জমে যাবে

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

বর্ষায় বেহাল দশা হাওড়া-আমতা জাতীয় সড়কের, স্থায়ী সমাধানের দাবিতে সরব সাধারণ মানুষ

‘কান টানলেই মাথা আসবে’,টুলু মণ্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

প্রেমের সম্পর্কে বাধা স্বামী, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী!

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

মরক্কো থেকে সাঁতরে স্পেনে অনুপ্রবেশের চেষ্টা, মৃত ৯

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর