বিদেশ ছুটতে হবে না, ইফতারের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন এই জনপ্রিয় পদ..

Share:

নিজস্ব প্রতিনিধি : ইসলাম ধর্মালম্বীদের পবিত্র রমজান মাসে ‘হালিম’ শব্দটা বেশি করে শোনা যায়। ইফতারে হালিম থাকবে না ? তা কখনো হয়। এটি মূলত বিদেশি খাবার। ইতিহাস বলছে, এই পদটির জন্ম আসলে আরবে। সেখান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে হালিম এসে পৌঁছয় এই দেশে। বাঙালি মুসলিমদের ঘরে ঘরে হয় জনপ্রিয় এই পদ। তবে খাদ্যরসিকরা মানুষেরা হালিম খেতে বিশ্বের নানা প্রান্তে গিয়ে থাকে। এটি খেতেও যেমন সুস্বাদু তেমন গুণেও সবার থেকে এগিয়ে। ইফতারে অতিথিদের নেমতন্ন করেছেন ? তবে বানিয়ে নিন জনপ্রিয় এই পদ। জানুন কীভাবে বানাবেন।

উপকরণ : ৫০০ গ্রাম মাটন বা পাঁঠার মাংস, আধা কাপ ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডাল, ডালিয়া ও বিউলির ডাল, আধা কাপ গোবিন্দভোগ চাল, ৫০০ গ্রাম পেঁয়াজ, এক কাপ ঘি, ১০০ গ্রাম পুদিনা পাতা, ২ টেবিল চামচ জিরে গুঁড়ো, ২ টেবিল চামচ ধনেগুঁড়ো, প্রয়োজন মত হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাদা তেল,লবন, ১০০ গ্রাম আদা ও ১৫০ গ্রাম রসুন

হালিমের মশলা : শুকনো খোলায় ১টি শুকনো লঙ্কা,৩-৪টি দারচিনির টুকরো, ৫টি লবঙ্গ, ৫টি ছোট এলাচ, ১টি তেজপাতা, ১টি জয়িত্রী, অর্ধেক জায়ফল, ১ চা-চামচ ধনে, ১ চা-চামচ জিরে, ১টি বড় এলাচ, ১টি তারামৌরি প্রথমে ভাল করে নাড়াচাড়া করে মিক্সিতে গুঁড়ো করে নিন। রেডি হয়ে গেল হালিমের মশলা।

প্রণালী : প্রথমে সব রকম ডাল, ডালিয়া ও চাল শুকনো খোলায় হালকা করে নাড়াচাড়া করে নিন। এরপর ঠান্ডা হয়ে এলে সমস্তটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে ফেলুন।তবে একেবারে মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই। এবার চাল-ডাল-ডালিয়ার গুঁড়ো উষ্ন জলে ভিজিয়ে রাখুন ঘণ্টা দুয়েক। এবার মাংসটা ভাল করে ধুয়ে নিন। তার পর মাংসে আদাবাটা, রসুনবাটা, একটু লবন, শুকনো লঙ্কা গুঁড়ো, গরমমশলা গুঁড়ো ও সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিন ঘণ্টাখানেক।

এবার একটা বড় হাঁড়ি নিন। হাঁড়িতে তেল ও ঘি গরম করুন। তার মধ্যে পেঁয়াজ কুচি দিন। ভাল করে ভেজে নিয়ে আদাবাটা, রসুনবাটা দিয়ে কষিয়ে নিন। সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করুন। এবার মাংসটা দিয়ে দিন। আঁচ কমিয়ে, হাঁড়ির মুখ ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মিনিট ১৫ পরে ভিজিয়ে রাখা চাল-ডাল-ডালিয়ার মিশ্রণ ঢালুন। ভাল করে নাড়াচাড়া করুন। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রাখবেন।কিছুক্ষণ রান্না করার পরে হালিমের মশলাটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিন।

আলাদা একটি কড়াই নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য তেল নিন। গরম হলে তার মধ্যে দিয়ে দিন রসুন কুচি। ভাল করে ভেজে সেদ্ধ হওয়া ডালের উপর থেকে তা ছড়িয়ে দিন। হালকা আঁচে আস্তে আস্তে ফোটান ৪০-৪৫ মিনিট ধরে।

কীভাবে পরিবেশন করবেন : ভেজে রাখা পেঁয়াজ-কুচি, কাঁচালঙ্কা কুচি, গোটা কাঁচালঙ্কা, ধনেপাতা বাটা, পুদিনা পাতা ও পাতিলেবুর কয়েক চামচ রস ছড়িয়ে দিন হালিমের মধ্যে। ব্যস গরম গরম পরিবেশন করুন।

ধূপগুড়িতে স্কুলের ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার