জিভে জল আনবে মুরগির মাংস দিয়ে এই খিঁচুড়ি! জেনে নিন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিদিন একঘেঁয়ে খাবার খেতে কার না ভাল লাগে। রেপিপির লিস্ট খুলে বসলে বাছাই করাও কঠিন। এত না ভেবে মুরগির মাংস দিয়েই বানিয়ে ফেলুন খিচুড়ি। বাড়ির বুড়ো থেকে বাচ্চা চেটেপুটে খাবে সকলে। তেমন কোন ঝামেলাই নেই ডাল, ভাত, লবন-মশলা, আনাজ একসঙ্গে সেদ্ধ হলেই খিচুড়ি তৈরি। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : পরিমাণমত চাল, মুসুরির ডাল, ৫০০ গ্রাম মুরগির মাংস, গোটা গরম মশলা, তেজ পাতা লবন, দারুচিনি,গোলমরিচ, হলুদ, লঙ্কা, জিরে, পেঁয়াজকুচি, হলুদ, রসুন, আদা বাটা, ঘি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা ও সর্ষের তেল

প্রণালী : প্রথমে চাল ও ডাল ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট মত। এবার কড়াইতে তেল দিয়ে দিন। তেল গরম হলে গোটা গরম মশলা ও তেজ পাতা ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি ভেজে ওর মধ্যে দিয়ে দিন আদা ও রসুন বাটা, টম্যাটো দিয়ে ভাল করে সাঁতলে, মাংসের টুকরো গুলো দিয়ে দিন। স্বাদ মতো লবন, হলুদ ও লঙ্কাগুঁড়ো দিয়ে কষিয়ে নিন ভাল করে। এবার ধনে ও জিরেগুঁড়ো দিয়ে দিন।

মাংস থেকে ভাল ভাবে জল ছেড়ে গেলে ধুয়ে রাখা চাল-ডাল দিয়ে মিনিট পাঁচেক নাড়িয়ে নিতে হবে।এরপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দিন।মাংসের গরম খিচুড়ির উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিন। দারুণ গন্ধ বেরোবে। ব্যস রেডি মাংস খিচুড়ি। এবার গরম গরম পরিবেশন করুন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ