ছুটির দুপুরে কব্জি ডুবিয়ে খান পালং চিকেন, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : একে তো শীতকাল, এইসময় সংক্রমণ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সুস্থ থাকতে চাইলে নজর দিতে হবে পুষ্টিকর খাবার ও শরীরচর্চার ওপরে। তবে সবসময় তা হয়ে ওঠে না। অথচ অনিয়ম হলেই পড়তে হয় সংক্রমণের ফাঁদে।শীতকালে বাজারে গেলেই সবার প্রথমে নজরে আসে পালং শাকের।পালং শাকে আছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে থাকা বেশি মাত্রার ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে মুরগির মাংসের উপকারিতা জুড়ি মেলা ভার। পালং এর সঙ্গে মিলিয়ে দিন মুরগির মাংস। ব্যস তৈরি হয়ে যাবে সুস্থ থাকার টনিক।জানুন পালং চিকেন বানাবেন কীভাবে।

উপকরণ : ৬০০ গ্রাম মুরগির মাংস, ধনেপাতা বাটা ১ কাপ, ৩০০ গ্রাম পালং শাক, মাখন ৩ চা চামচ পেঁয়াজ ৩টি, কাঁচালঙ্কা,আদা-রসুন বাটা, এলাচ ২টি, লবঙ্গ ২টি, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, চিনি, স্বাদ মত লবন, তেল, হলুদ গুঁড়ো ও লেবুর রস

প্রণালী : প্রথমে মুরগির মাংস লেবুর রস, লবন, সামান্য চিনি, ধনেপাতা বাটা, গোলমরিচ, আদা-রসুন বাটা আর সামান্য হলুদ দিয়ে মেখে রাখুন ২০ মিনিট মত। এরপর পালং শাক সেদ্ধ করে নিন মিনিট পাঁচেক। সেদ্ধ করা শাক মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন।

আরও পড়ুন : হাড়কাঁপানো শীতে চাঙ্গা থাকার টনিক এই স্যুপ, একবার চুমুক দিন…. 

এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করুন। তাতে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, কাঁচালঙ্কা ফোড়ন দিন। ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। কিছুক্ষণ পর আদা-রসুন বাটা দিন। একটু নাড়াচাড়া করে নিয়ে মেখে রাখা মাংস ওই তেলে দিয়ে কষাতে থাকুন। কিছু ক্ষণ পর পালং শাক বাটা সেই কড়াইয়ে দিয়ে আবার কষাতে থাকুন। কিছু ক্ষণ খুব ভাল করে কষিয়ে নিয়ে অল্প জল, লবন, মিষ্টি দিয়ে কড়া ঢেকে দিন। মিনিট ১৫ পরে নামিয়ে নিন। ব্যস রেডি পালং চিকেন।

আরও পড়ুন : এ স্বাদের ভাগ হবে না ! চেখে দেখুন চিংড়ির পাটিসাপটা…

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল