চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিমের বীজ না ফেলে চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু নিরামিষ তরকারি

নিজস্ব প্রতিনিধিঃ রান্না করে শিম খেয়েছেন প্রচুর পরিমাণে। কিন্তু শিম বীজ খেয়েছেন কি? এতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে। সেইসঙ্গে শরীরের জন্য বেশ উপকারি এই শিমের বীজ অর্থাৎ দানা । তাই বাড়িতে সহজেই শিমের এই দানা দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু নিরামিষ তরকারি। যা আপনি খেতে পারবেন দুপুর বা রাতের খাবারের সঙ্গে । কীভাবে বানাবেন শিমের দানা দিয়ে তরকারি ? জেনে নিন সহজ রেসিপি  – 

উপকরণ – 

১ কাপ জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নেওয়া শিমের বীজ,  ১টি করে  আলু , শুকনো লঙ্কা , কাঁচা লঙ্কা । আর সেইসঙ্গে লাগবে ৩ টেবিল চামচ ধনেপাতা কুচি, ১ চা-চামচ  করে ধনেগুঁড়ো , লঙ্কাগুঁড়ো,  কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,   গরমমশলা গুঁড়ো এবং  আদা। পাশাপাশি ২ টেবিল চামচ সর্ষের তেল এবং স্বাদমতো নুন আর চিনি । 

প্রণালী – 

শিমের দানাগুলিকে প্রথমেই নুন এবং হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে  হবে । তবে  সেদ্ধ করার সময় হাতা দিয়ে ঘাঁটবেন না। বীজগুলি সেদ্ধ হয়ে গেলে গ্যাসের মধ্যে  কড়াই বসান । কেটে রাখা আলু  সর্ষের তেল দিয়ে তাতে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন । ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলাগুলো। সব দেওয়া হলে গেলে ভালোভাবে কষতে থাকুন । প্রয়োজন হলে সামান্য জল দিয়ে সামান্য নুন, চিনি এবং টম্যাটো দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করা শিমের বীজগুলি দিয়ে দিন । এরপর ঝোল গাঢ় হলে উপরে সামান্য গরম মশলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। টেবিলে খেতে বসার সময়  ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন ‘ শিমের দানার তরকারি‘ ।

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ