চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশেষ দিনে বানিয়ে ফেলুন হরিয়ালি ভেটকি

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই মাছে-ভাতে বাঙালি। মাছ খেতে ভালবাসে না এমন বাঙালি হয়তো হাতে গোনা। তাই মাছ নিয়ে বাঙালির রান্নায় চলে হাজার একটা গবেষণা। কালিয়া, পাতুরি, ফিশ ফ্রাই কি না নেই! তবে মাছের মধ্যে ভেটকির জয় সর্বত্র। কারণ ভেটকি দেখলেই, হয় পাতুরি, নয়তো ফিশ কবিরাজির কথা মনে পড়ে যায়, সঙ্গে জিভে জল আসতে বাধ্য।

এই সকল খাবারের বাইরেও ভিন্ন স্বাদের ভেটকি রান্না খেতে কার না ইচ্ছে করে! আর ভেটকি মানেই তেল-মশলায় ভারী হবেই। নয়তো খাবারে আসবে না টেস্ট। তবে হ্যাঁ, একটু ভেটকি রান্না করতে প্রয়োজন হয়না বেশি উপকরণের, কি সেটা! অবশ্যই জানাব! হরিয়ালি ভেটকি। কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন হরিয়ালি ভেটকি! রইল তার প্রণালী।

উপকরণ: ভেটকির মাছের ফিলে নিন ৫-৬ টা। ২০০ গ্রাম ধনেপাতা, ৫০ গ্রাম পুদিনাপাতা, ৫-৬ টা কাঁচা লঙ্কা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টা টমেটো, ২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ গোলমরিচ, ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম,
২-৩ টেবিল চামচ মাখন এবং নুন ও চিনি স্বাদমতো।

প্রণালী: প্রথমে ভেটকির ফিলেগুলিতে নুন, গোলমরিচ, লেবুর রস মাখিয়ে ফ্রিজে রেখে দিন প্রায় ২ ঘন্টা। এরপরে কড়াইতে মাখন গরম করে নিন। তাতে মাছগুলি ছেড়ে হালকা করে ভেজে তুলে নিন। অন্যদিকে মিক্সিতে কাঁচালঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো একসঙ্গে মিশিয়ে ভাল করে একটি পেস্ট বানিয়ে নিন। ওই কড়াইতেই একটু মাখন দিয়ে রসুন বাটা দিয়ে দিন। রসুন একটু হালকা লাল হয়ে এলে, যে মিশ্রণটি তৈরি করেছিলেন তা কড়াইতে দিয়ে ভাল করে কষুন।

এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে একটু জল দিয়ে, তাতে স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে একটু ফুটিয়ে নিন। এরপর ভেজে রাখা মাছের ফিলেগুলি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে করে ঢেকে দিন। এর খানিকক্ষণ পর কড়াইয়ের ঢাকনা খুলে এক চামচ মাখন আর ফ্রেশ ক্রিম দিয়ে দিন। এরপর ঝোল মাখোমাখো হয়ে এলে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ