প্রজাতন্ত্র দিবসে বাড়িতেই চটপট বানিয়ে ফেলুন তিরঙ্গা ধোকলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৬ জানুয়ারি গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস । পোশাক থেকে শুরু করে খাওয়া-দাওয়া সবেতেই জাতীয় পতাকার থিম দেখা যাচ্ছে।  আর এইদিন গেরুয়া, সবুজ ও সাদা রঙকে ব্যবহার করে বেশ কিছু খাবার তৈরি করতে পারেন বাড়িতেই।  আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন এই ২৬ জানুয়ারি তিরঙ্গা ধোকলা ।

তিরঙ্গা ধোকলা  বানানোর  উপকরণ-

১ কাপ সুজি

১ থেকে ২ কাপ দই

১ টা গাজর

১ বাটি পালং শাক

১ টেবিল চামচ তেল

স্বাদ মত নুন

পদ্ধতি-

প্রথমে পালং শাককে একটু গরম জলে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে । তারপর গাজর টাকে পেস্ট করে নিতে হবে মিক্সিতে । দুটো পেস্ট হয়ে গেলে একটা বাটিতে সুজি আর দই, একটু জল দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রাখতে হবে। এরপর সুজির মিশ্রনে অল্প তেল আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে  নেওয়ার পর  ৩ ভাগ করে নিতে হবে। এবার এক ভাগে পালং পেস্ট দিয়ে মিশিয়ে নিতে হবে। আরেক টাতে গাজরের পেস্ট আর অন্যটিতে সাদাই রেখে  দিতে হবে। এবার সঙ্গে সঙ্গে একটা স্টিমার তে মিশ্রণ গুলো আলাদা আলাদা করে  ৭-৮ মিনিট ভাঁপাতে (স্টিম) হবে । তাতেই তৈরি হয়ে যাবে তিরঙ্গা ধোকলা  ।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি