চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রসনাতৃপ্তি করুন ‘জাফরানি চিকেন কোর্মায়’

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল জুড়ে রসনা বিলাস। শীত যাওয়ার বেলা তাই মন খানিক ব্যাকুল তো হয়ই। শীতের বাকি এই কটা দিন মন ভরে খাওয়াদাওয়া আরও খানিকটা সেরে নিন। পাতলা ঝোল আলু দিয়ে চিকেনের পদ নয় বরং রসনাতৃপ্তি করুন ‘জাফরানি চিকেন কোর্মায়’।  

উপকরণঃ 

মুরগির মাংস- ৫০০ গ্রাম

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

পেঁয়াজ বাটা- আধ কাপ

পোস্ত- ১ চা চামচ

দুধ-আধ কাপ

জায়াফল- জয়িত্রী গুঁড়ো- আধ চা চামচ

ফ্রেশ ক্রিম- আধ কাপ

ঘি- ১ টেবিল চামচ

নুন- স্বাদমত

কেওড়া জল- ১ চা চামচ

জাফরান- ২ চামচ ( দুধে ভেজানো)

কাঁচা লঙ্কা- ২-৩ টি

প্রণালীঃ প্রথমে কড়াইতে ঘি গরম করে নিয়ে তাতে গোটা গরম মশলা ভেজে নিয়ে তাতে মাংস দিয়ে আবার খানিকটা ভেজে নিন। এবার অন্য একটি পাত্রে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জায়াফল- জয়িত্রী, নুন, পোস্ত, বেরেস্তা দিয়ে মিশিয়ে নিন ভালোভাবে। এবার এটি মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মাংস সিদ্ধ হয়ে এলে তাতে দুধ ও ক্রিম দিয়ে দিন। এরপর এতে একে একে জায়ফল-জয়িত্রী গুঁড়ো, দুধে ভিজিয়ে রাখা জাফরান, চিনি মিশিয়ে উপর থেকে কেওড়া জল ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরোটা বা রুটির সঙ্গে জাফরানি চিকেন কোর্মাতে জমে যাক রাতের খাওয়া।  

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ