মুখের রুচি ফেরাতে বানিয়ে নিন পাবদা মাছের টক ঝাল

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে ‘মাছে ভাতে বাঙালি’ তাই তো আদর করে নাম দেওয়া হয়েছে মৎসপ্রেমী। ভারত নদীমাতৃক দেশ। শুধুই কি দেশে বিদেশেও মৎস প্রেমী ভোজন রসিকের সংখ্যা নেহাতই কম নয়। বাইরে ঝমাঝম বৃষ্টি, এইসময় মাছ না হলে কী চলে ? এই সময় চোখ যায় পাবদা মাছের উপর। পাবদার কথা মাথায় এলে রসিয়ে ঝালের কথা ইচ্ছে করে। অনেকের সর্দির কারণে মুখের স্বাদ মগডালে উঠে যায়। এই মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার মুখের স্বাদ ফিরিয়ে আনুন পাবদা মাছের টক ঝাল দিয়ে। জেনে নিন সহজ পদ্ধতি।

উপকরণ : টাটকা পাবদা মাছ ৫ টি, পাকা তেঁতুল, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, সর্ষের তেল, সর্ষে বাটা, আদা বাটা, জিরে, হলুদ, লবন ও শুকনো লঙ্কা।

প্রণালী : প্রথমে কড়াইয়ে তেল গরম করে পাবদা মাছগুলি হালকা করে ভেজে তুলুন। বেশিক্ষণ ভাজলে চলবে না। হালকা সামান্য ভেজে তুলে নিন। এবার একটি বাটিতে আধ কাপ জলে হলুদ,জিরে আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। এবার তেলে শুকনো লঙ্কা, কালোজিরে ও সর্ষে ফোড়ন দিন। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিন। আঁচ মাঝারি রাখা প্রয়োজন। না হলে মশলা পুড়ে যেতে পারে। এবার ভাল করে কষিয়ে নিন। এর পর তাতে তেঁতুল গুলে দিয়ে দিন। গুঁড়ো মশলা যা জলে গুলে রেখেছিলেন সেটি এবার দিয়ে দিন। কষাতে কষাতেই লবন দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এক কাপের মতো জল দিয়ে ঢেকে বসিয়ে দিন। ওর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।
ঝোল ফুটে মাখো মাখো হয়ে গেলে এলে তাতে হালকা ভাজা মাছ দিয়ে কম আঁচে ভাপে বসিয়ে দিন। ৭-৮ মিনিট মতে রেখে নামিয়ে নিন। কাঁচা সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন পাবদা মাছের টক ঝাল।

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র