চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাঙা আলু দিয়ে মিষ্টি থেকে নোনতা পদ বানান সহজেই

নিজস্ব প্রতিনিধিঃ শীতের নানা সবজি দিয়ে এক্সপেরিমেন্টাল নানা পদ বাড়িতে বানানোর রীতি প্রচলিত। এই সবজিগুলির মধ্যে একটি হল রাঙা আলু বা মিষ্টি আলু। যা বিভিন্নরকমের পুষ্টিগুণে ভরপুর। এই মিষ্টি আলু দিয়ে বানানো নানা খাবার আমরা সকলেই খেয়েছি। বিশেষত মিষ্টি আলুর পান্তুয়া। কিন্তু এই পান্তুয়া ছাড়াও মিষ্টি আলু দিয়ে আরও অনেক ধরণের খাবার বানানো যায়। যা স্বাদে ও স্বাস্থ্যগুণে ভরপুর।  মিষ্টি আলু দিয়ে আর কী কী পদ বানাতে পারেন দেখে নিন। 

মিষ্টি আলুর হালুয়াঃ প্রথমে মিষ্টি আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তার খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিন। এরপর কড়াইতে ঘি গরম করে তাতে সেদ্ধ করে রাখা রাঙা আলু  দিয়ে তাতে একে একে দুধ, গুড় ও সামান্য কেশর দিয়ে নেড়েচেড়ে নিন। খানিক শুকনো হয়ে এলে নামিয়ে তাতে ভালো করে ড্রাই ফ্রুটস ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন মিষ্টি আলুর হালুয়া।

বেকড সুইট পোট্যাটোঃ খোসা ছাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রায়েজের মত করে মিষ্টি আলুগুলি কেটে নিন। এরপর বেকিং ট্রে তে আলুর টুকরোগুলি রেখে তাতে অলিভ অয়েল, রসুন কুঁচি, রোজম্যারি, অরিগ্যানো, থিয়াম, চিলি ফ্লেক্স নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ৩০-৪০ মিনিট মত বেক করে নিন। ব্যাস তৈরি আপনার বেকড সুইট  পটাটো। 

ম্যাশড সুইট পটাটোঃ রাঙা আলুর এই পদও কিন্তু বেশ সুস্বাদু ও স্বাস্থ্যকর। প্রথমে রাঙা আলু সেদ্ধ করে নিয়ে তাতে একে একে সামান্য নুন, ম্যাপেল সিরাপ ১ চামচ, মাখন, সামান্য দারুচিনি গুঁড়ো ভালোভাবে মেখে নিন। এরপর গ্রিলড চিকেনের সঙ্গে পরিবেশন করতে পারেন রাঙা আলু দিয়ে তৈরি এই খাবারটি।

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ