চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুধ দিয়ে বানিয়ে নিন ঠাকুমার আমলের এই সুস্বাদু পদ

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে নিরামিষ হচ্ছে ? মুখ ভার কেন ? বরং সপ্তাহের শুরুটা করুন সুস্বাদু পদ দিয়ে। শুক্তো বাঙালির খুব পরিচিত পদ। শুক্তো যুগ যুগ ধরে চলে আসছে। প্রাচীন এই পদটি হেঁশেলের এক অন্যতম পদ বলা যেতে পারে। একঘেঁয়ে খেতে ভাল লাগছে না! তাই এই পদে কিছুটা বদল আনুন। ঠাকুমার আমলের দুধ দিয়ে শুক্তো খেয়েছেন ? একবার চেখে দেখুন না হয়। স্বাদ মুখে লেগে থাকবে। জেনে নিন সহজ পদ্ধতিতে দুধ শুক্তো বানাবেন কীভাবে।

উপকরণ : দুধ ১৫০ গ্রাম, সজনে ডাঁটা, গাজর, উচ্ছে বা করলা, পটল, বেগুন, কাঁচকলা,রাঙা আলু, পাঁচফোঁড়ন, তেল ও লবন

প্রণালী : কড়াইয়ে তেল ঢেলে প্রতিটি সবজি আলাদা আলাদা করে ভেজে নিন। তবে ভাজা যেন কড়া না হয়ে যায়। একটু নরম করেই ভাজতে হবে। এবার পাঁচফোড়ন গুঁড়ো করে নিন।

এরপর কড়াইয়ে তেল নিয়ে তাতে পাঁচফোড়ন গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন।গরম তেলে পরিমাণ মতো লবন, হলুদ, দিয়ে ভাল করে কষিয়ে নিয়ে একে একে ভাজা সবজিগুলি দিয়ে দিন।একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন কড়াই।

সবজি সেদ্ধ হয়ে আসলে তাতে দুধ ঢেলে দিন।দুধ দেওয়ার পর ভাল করে ফুটতে দিন। ভাল করে ফুটে উঠলে পরিমাণ মতো চিনি আর ওই পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও কিছু ক্ষণ নাড়িয়ে নিন। ঝোল একটু ঘন হয়ে এলে, নামিয়ে নিলেই ব্যস তৈরি দুধ শুক্তো।

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ